রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সাহিল ফারাবি আয়ান (১৪) নামের আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।রোববার (২৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।সাহিল ফারাবি আয়ান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণিতে পড়ালেখা করতো।বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।তিনি বলেন, রাত পৌনে ২টার দিকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় সাহিল ফারাবি আয়ান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছিল। এই ঘটনায় সর্বমোট এখন পর্যন্ত জাতীয় বার্নে ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা মেডিকেল বার্নে একজনের মৃত্যু হয়। এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ
এনসিপি ও জামায়াতের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরই ধারাবাহিকতায় আজ এনসিপি ও Read more

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৭৮ ফিলিস্তিনি

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী আবারও ব্যাপক হামলা চালিয়েছে। ভূখণ্ডটির বিভিন্ন স্থানে চালানো এই হামলায় একদিনে কমপক্ষে ৭৮ জন Read more

বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি
বরিশাল পলিটেকনিকের শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি

ক্রাফট ইন্সট্রাকটরদের জুনিয়র ইন্সট্রাকটর পদে পদোন্নতি সংক্রান্ত উচ্চ আদালতের রায় বাতিলসহ ছয় দফা দাবি বাস্তবায়নে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের শাটডাউন Read more

খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের সন্তান
খোশগল্পে মগ্ন মা, পানিতে ডুবে মারা গেল আদরের  সন্তান

ভোলার মনপুরা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলহা বেগম (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় উপজেলার Read more

ঢাকায় প্রথমবারের মতো আসছেন হানিয়া আমির
ঢাকায় প্রথমবারের মতো আসছেন হানিয়া আমির

বাংলাদেশে প্রথমবারের মতো আসছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির। সানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতের একটি ফ্লাইটে তিনি ঢাকায় Read more

১৩ মে: নামাজের সময়সূচি
১৩ মে: নামাজের সময়সূচি

ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। কেয়ামতের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন