চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে আলী আকবর (৫৪) নামের একজনকে বেধড়ক মারধর, রাইফেলের বেওয়ানেট দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে। রোববার (২৭ জুলাই) দুপুরে আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন তার পরিবারের সদস্যরা। এ সময় বিষয়টি জানাজানি হয়ে যায়। এর আগে শনিবার (২৬ জুলাই) ভোরে স্থানীয় এক যুবক ক্ষতবিক্ষত অবস্থায় তাকে উদ্ধার করেন এবং পরিবারের সদস্যরা স্থানীয়ভাবে গ্রাম্য চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন। হাত-পায়ে ক্ষতস্থানগুলোতে একাধিক সেলাই দেয়া হয়। বিষয়টি পারিবারিকভাবে গোপন করার চেষ্টা করা হয়। আহত আলী আকবর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মাজপাড়ার মৃত নুর ইসলামের ছেলে। আহত বৃদ্ধ আলী আকবর বলেন, ‘খুব সকালে চা পান শেষে হুদাপাড়া সীমান্তের কাছাকাছি গেলে তিনজন বিএসএফের সদস্যরা আমাকে ধরে বেধড়ক পেটাতে থাকে। তাদেরকে বলি, আমি সীমান্ত অতিক্রম করিনি, আমাকে ছেড়ে দেন। তবুও তারা আমাকে রাইফেলের সামনের অংশ (বেওয়ানেট) দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে খোচাতে থাকে এবং পেটাতে থাকে। এরপর আমাকে ফেলে রেখে তারা চলে যায়।’ স্ত্রী ময়না খাতুন বলেন, ‘ওই দিন ভোর বেলা স্থানীয় এক যুবক হুদাপাড়া সীমান্তের পাশে একটি কৃষি জমিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে আমাদের কাছে নিয়ে আসে। তার শরীরের পায়ে ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।’ কিছুক্ষণ পর স্থানীয় কুড়ুলগাছি গ্রামের হাসপাতালপাড়ার পারভিন ড্রাগ হাউজ ফার্মেসিতে ডা. আকরাম হোসেনের (সাবেক উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার) মাধ্যমে চিকিৎসা দেয়া হয়। এক হাত ও পায়ে ক্ষতস্থানে একাধিক সেলাই প্রদান করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে রোববার দুপুরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় ইউপি সদস্য আবু সিদ্দীক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমিও ঘটনাটি শুনেছি। বিএসএফের সদস্যরা আলী আকবরকে বেধড়ক মারধর করেছে।’ এ বিষয়ে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক নাজমুল হাসান বলেন, ‘তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে তার পরিবারের মাধ্যমে জেনেছি। সীমান্তের কোন পিলার এবং কোন স্থানে ঘটনাটি ঘটেছে তা বিস্তারিত জানার চেষ্টা চলছে।’ তিনি আরও বলেন, ‘যদি এমন কোন ঘটনা ঘটে থাকে, এটা ঠিক হয়নি। অন্যায়ভাবে কেউ কাউকে মারধর করতে পারেনা। কোন কিছু ঘটলে আইনের মাধ্যমে সমাধানে যাওয়া উচিত।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৬ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পুলিশ Read more

একযোগে ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
একযোগে ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ১৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১০ কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্ব) হিসেবে বদলি Read more

মিরসরাইয়ে মহাসড়কে নিয়ম ভেঙে চলছে অরাজকতা
মিরসরাইয়ে মহাসড়কে নিয়ম ভেঙে চলছে অরাজকতা

বাংলাদেশের লাইফলাইন খ্যাত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই অংশে রীতিমতো বাড়ছে নানান অনিয়ম। এতে করে প্রতিনিয়ত ঘটছে নানান দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল।সারেজমিনে Read more

সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি
সাত নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করল বিএনপি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের কারণে বহিষ্কার হওয়া বিএনপির ৭ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার Read more

শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!
শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, ফোনে যাবে কল!

নদী বেষ্টিত দ্বীপ জেলা ভোলায় এখন আতঙ্কের নাম পানি ডুবে শিশু মৃত্যু। প্রতিবছর এ জেলায় অসংখ্য শিশু পানিতে ডুবে মারা Read more

ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার এক নারী
ভারত থেকে দেশে ফিরলেন পাচারের শিকার এক নারী

ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ থেকে পাচারের শিকার এক বাংলাদেশি নারী ১০ মাস পর নিজ দেশে ফিরেছেন। সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন