ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ ঢালচর ইউনিয়নের চার কিলোমিটার রাস্তা জোয়ারের পানির স্রোতে ভেঙে গেছে। ওই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।রোববার (২৭ জুলাই) সরেজমিনে গিয়ে জানা যায়, শুক্রবার (২৫ জুলাই) সকালে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে নদীর পানি বৃদ্ধি পেয়ে বেশকিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে তীব্র জোয়ারের স্রোতে উপজেলার ঢালচর ইউনিয়নের একমাত্র ইটের রাস্তাটি ভেঙে যায়। ফলে এক প্রান্তের সাথে অন্য প্রান্তের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগী ও জরুরি সেবার ওপর প্রভাব পড়েছে। এর আগে গত ২৯ মে নিম্নচাপের প্রভাবে জোয়ারের স্রোতে ঢালচর ইউনিয়নের মাঝের চর খাল এলাকার কাঠের ব্রিজ সংলগ্ন এলাকা থেকে চর তারুয়া সমুদ্র সৈকত পর্যন্ত রাস্তার প্রায় দুই কিলোমিটার ভেঙে গেছে।উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের দিকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে ৪ কিলোমিটার দৈর্ঘ্যের একটি ইটের রাস্তা (এইচবিবি করণ) করা হয়।ঢালচরের স্থানীয় বাসিন্দা ইউসুফ হোসেন বলেন, ‘কয়েক বছর ধরে ঢালচর নদীভাঙন চলছেই, কাউকে উদ্যোগ নিতে দেখছি না। এছাড়া জোয়ার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে অবকাঠামোগত সমস্যা বেড়েই চলেছে এই চরে। কয়েকবারের জোয়ারের চাপে আমাদের ঢালচরের একমাত্র ইটের রাস্তাটির ভেঙে গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে ভাঙন স্থানটিতে খালে পরিণত হবে।’ঢালচর ইউনিয়নের আরেক বাসিন্দা জোবায়ের হোসেন বলেন, ‘২০১৩ সালে নির্মাণ করা ঢালচরের এই ইটের রাস্তাটি বেড়িবাঁধ না থাকায় বারবার জলোচ্ছ্বাসের কারণে রাস্তাটি ভেঙে যায়। কোনো সরকারের আমলে এই চরে উন্নয়নের ছোঁয়া লাগেনি। চরে প্রয়োজন একটি আশ্রয়কেন্দ্র, একটি কিল্লা, একটি হাসপাতাল। কিছুই নেই, মানুষের দুর্ভোগেরও শেষ নেই। বিশেষ করে এই চরের চারপাশে বেড়িবাঁধ করে দিলে মানুষের আর দুর্ভোগ পোহাতে হতো না। রাস্তাটি আর ভাঙতো না।’চরফ্যাশন উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জি.এম. ওয়ালিউল ইসলাম বলেন, ‘বেড়িবাঁধ না থাকায় নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানির স্রোতে ঢালচরের একমাত্র ইটের রাস্তাটির অনেক স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা রাস্তাটি মেরামত করার জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি পাঠিয়েছি। বরাদ্দ পেলে খুব দ্রুত রাস্তাটি মেরামত করা হবে।’চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশনা শারমিন মিথি জানান, ‘জোয়ারের স্রোতে ঢালচরের মাঝের চর কাঠের সেতুর দুইপাশের মাটি সরে যায় এবং চরবাসীর চলাচলের একমাত্র ইটের রাস্তাটি ভেঙে গেছে। রাস্তাটি মেরামত করার জন্য দুই প্রকল্পের কাছে আবেদন জানিয়েছি। আশা করি শিগগিরই রাস্তাটি মেরামত করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা Read more

মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মনপুরায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভোলার মনপুরায় পুকুরে পানিতে ডুবে আরিশা আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারে চলছে শোকের Read more

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস
দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিনে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। Read more

৭ বছরেও অব্যবহৃত লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
৭ বছরেও অব্যবহৃত লোহাগাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

লোহাগাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধনের ৭ বছর পার হলেও অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ১ কোটি ৮৭ লাখ ৮২ হাজার Read more

গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন
গাজীপুরে নেশার টাকা না দেয়ায় ভাগ্নের হাতে মামা খুন

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মামাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ভাগনে সৌরভ হাসান রুদ্র (২২) Read more

শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে
শার্শায় ভাতার চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীদের বিরুদ্ধে

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় (ভিডব্লিউভি) তালিকাভুক্ত হতদরিদ্র নারীদের মাঝে বিতরণকৃত চাল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন