টি-টোয়েন্টিতে ২০০ রান করেও জয়ের নিশ্চয়তা নেই। এটি যেন আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। সিরিজের ৩য় ম্যাচে ২১৪ রানের বড় সংগ্রহ পেয়েও হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার গ্লেন ম্যাক্সওয়েলের তাণ্ডবে ২০৬ রানের পুঁজিও যথেষ্ট হলো না ক্যারিবিয়ানদের জন্য। রোববার (২৭ জুলাই) সেন্ট কিটসে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে ২০৬ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেট ও ৪ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্য দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই ৪-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেই মন্দ ছিল না ওয়েস্ট ইন্ডিজের। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর কারণে বড় কোনো জুটি গড়তে পারেনি তারা। তবু ছোট ছোট ইনিংসের জোড়ে ২০৫ রান পর্যন্ত পৌঁছে যায় ক্যারিবীয়রা।জবাবে ব্যাট করতে নেমে দ্রুত মার্শের উইকেট হারায় অজিরা। তবে রান তোলার কাজ ঠিকই চালিয়ে গেছেন জশ ইংলিশ ও গ্লেন ম্যাক্সওয়েল। ৩০ বলে ৫১ রান করে সাজঘরে ফেরেন জশ। জশের বিদায়ের পর ঝড় তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। ১৮ বলে ৪৭ রানের এক দুর্দান্ত ইনিংস খেলে আকিল হোসেনের শিকার হন তিনি। ম্যাক্সওয়েল আউট হওয়ার পর অস্ট্রেলিয়া কিছুটা চাপে পড়লেও ক্যামেরন গ্রিন ও হার্ডির শান্ত ব্যাটিংয়ে জয় নিশ্চিত হয় ৪ বল আগেই।এদিন ৪৭ রানের পাশাপাশি ২টি গুরুত্বপূর্ণ ক্যাচ নিয়েছেন ম্যাক্সওয়েল। এতেই তার হাতে উঠেছে ম্যাচসেরার পুরষ্কার। এটি তার ৪৭তম টি-টোয়েন্টি ম্যাচসেরা পুরস্কার, যা দিয়ে তিনি ছাড়িয়ে গেছেন কাইরন পোলার্ডকে। এখন তার ওপরে আছেন কেবল ক্রিস গেইল (৬০ বার)।৫ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় মুখোমুখি হবে দু’দল। এখন দেখার বিষয়, ক্যারিবীয়রা হোয়াইটওয়াশ এড়াতে পারে কি না।সংক্ষিপ্ত স্কোর:ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ২০৫/৯ (কিং ১৮, হোপ ১০, চেইস ০, রাদারফোর্ড ৩১, পাওয়েল ২৮, হেটমায়ার ১৬, শেফার্ড ২৮, হোল্ডার ২৬, ফোর্ড ১৫, আকিল ১৬*, ব্লেডস ৩*; হার্ডি ৪-০-২৪-২, বার্টলেট ৪-০-৩৯-২, অ্যাবট ৪-০-৬১-২, জ্যাম্পা ৪-০-৫৪-৩, এলিস ৪-০-২১-০)।অস্ট্রেলিয়া: ১৯.২ ওভারে ২০৬/৭ (মার্শ ০, ম্যাক্সওয়েল ৪৭, ইংলিস ৫১, গ্রিন ৫৫*, ওয়েন ২, কনোলি ০, হার্ডি ২৩, বার্টলেট ৯, অ্যাবট ১; ব্লেডস ৪-০-২৯-৩, হোল্ডার ৪-০-৩৮-১, শেফার্ড ৪-০-৫৯-১, ফোর্ড ৪-০-৪৩-০, আকিল ৩.২-০-৩৬-১)।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক
ভারতের বাঁধ ভাঙনে আত্রাই নদীতে পানি বৃদ্ধি, ফসল নিয়ে শঙ্কায় কৃষক

ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায় আত্রাই নদীর বাঁধ ভাঙ্গনের কারণে ভারত হয়ে আসা পানি বাংলাদেশের আত্রাই নদীতে বাড়তে Read more

ইসরায়েলের হামলায় গাজায় চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত
ইসরায়েলের হামলায় গাজায় চিকিৎসক মায়ের ৯ শিশু সন্তান নিহত

হাসপাতালের চিকিৎসক ব্রিটিশ সার্জন গ্রায়েমে গ্রুম বিবিসিকে বলেছেন, এটি অসহনীয় নিষ্ঠুরতা, যে বহু বছর ধরে শিশুদের জন্য কাজ করা একজন Read more

ফরিদপুর-১: পূজা ঘিরে ভোটের রাজনীতি, মণ্ডপে মণ্ডপে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা
ফরিদপুর-১: পূজা ঘিরে ভোটের রাজনীতি, মণ্ডপে মণ্ডপে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে এই পূজা রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মাত্রা পেয়েছে। Read more

২০০ কেজি পিরানহা মাছ জব্দের পর ধ্বংস করা হলো জনসম্মুখে 
২০০ কেজি পিরানহা মাছ জব্দের পর ধ্বংস করা হলো জনসম্মুখে 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রায় ২০০ কেজি পিরানহা মাছ জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল ৫টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তা বাজারে মাছের Read more

বোলারদের কল্যাণে ক্যারিবিয় ঝড় এড়ালো টাইগাররা
বোলারদের কল্যাণে ক্যারিবিয় ঝড় এড়ালো টাইগাররা

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করতে নেমে ১৪৯ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভালো করলেও Read more

ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা
ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছাড়লেন প্রধান উপদেষ্টা

তিন দিনের সরকারি সফর শেষে ঢাকার উদ্দেশে মালয়েশিয়া ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার স্থানীয় সময় সন্ধ্যা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন