পাকিস্তানের সিন্ধুর ঘোটকি জেলার বাগো ওয়াহ এলাকায় টিকটকার সুমিরা রাজপুতের মরদেহ তার নিজ বাসভবনে পাওয়া গেছে।  শুক্রবার (২৫ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত পাকিস্তানের জিও নিউজ জেলা পুলিশ কর্মকর্তা আনোয়ার শেখের বরাতে বলছে, রাজপুতের ১৫ বছর বয়সি মেয়ে দাবি করেছে যে তার মাকে জোরপূর্বক বিয়ে করার জন্য চাপ দেয়া ব্যক্তিরা বিষ প্রয়োগ করেছে।  রাজপুতের মেয়ের দাবি, সন্দেহভাজনরা তার মাকে বিষাক্ত ট্যাবলেট খাইয়েছিল, যার ফলে তার মৃত্যু হয়েছে। পরে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে।মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. সর্বানন্দ বলেছেন, প্রাথমিক প্রতিবেদনে শারীরিক সহিংসতার কোনও চিহ্ন পাওয়া যায়নি, তবে মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে।পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজন হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য এখনও জানা যায়নি। তারা আরও জানিয়েছে,  তারা কোনও ষড়যন্ত্র জড়িত কিনা তা নির্ধারণের জন্য একাধিক সূত্র অনুসন্ধান করছে।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার
ডিপ ফ্রিজ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

রাজধানীর কলাবাগানে স্ত্রীকে নির্মমভাবে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে পালিয়ে যাওয়া স্বামী নজরুল ইসলামকে পুরান ঢাকা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা Read more

২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেপ্তার
২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ১৫৬৬ জন গ্রেপ্তার

সারা দেশে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯৯৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার Read more

ইয়াবার নতুন ‘ট্রানজিট হাব’ সাতকানিয়া
ইয়াবার নতুন ‘ট্রানজিট হাব’ সাতকানিয়া

চট্টগ্রামের সাতকানিয়া যেন ধীরে ধীরে রূপ নিচ্ছে ইয়াবা পাচারের এক নতুন করিডরে। ব্যস্ত মহাসড়কের পাশে নির্জন গলি আর রাতের আঁধার—সব Read more

৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন সব সিটি কর্পোরেশন: উপদেষ্টা আসিফ
৩৫ হাজার মানুষের পরিশ্রমে পরিচ্ছন্ন সব সিটি কর্পোরেশন: উপদেষ্টা আসিফ

কুরবানির ঈদে দেশের সব সিটি করপোরেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।শনিবার Read more

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-য়াং ফুডসে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ফু-য়াং ফুডসে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় অবস্থিত ফু-য়াং ফুডস লিমিটেড-এর বিরুদ্ধে বেতন-বোনাস বঞ্চিত রাখাসহ শ্রমিকদের ওপর শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। Read more

ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম
ক্রিকেটকে বিদায় জানালেন শফিউল ইসলাম

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন বাংলাদেশ ক্রিকেট দলের পেসার শফিউল ইসলাম। নিয়মিত ঘরোয়া লিগগুলোতে খেললেও, দীর্ঘদিন ধরে জাতীয় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন