দেশের ৭ অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়-বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়া হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে পুলিশ, আটক ২
খাগড়াছড়িতে ১৬ লক্ষ টাকার সিগারেট জব্দ করেছে পুলিশ, আটক ২

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রায় ১৬ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশি সিগারেট (ORIS) জব্দ করেছে থানা পুলিশ।শুক্রবার (২৪ মে) দিবাগত রাতে Read more

গৌরনদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়
গৌরনদীতে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময়

বরিশালের গৌরনদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরির সাথে উপজেলার কর্মরত সর্বস্থরের সাংবাদিকদের সাথে পরিচিতি ও Read more

যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা
যুক্তরাষ্ট্র থেকে তুলা ও তেল আমদানি বাড়াতে চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

বাংলাদেশি পণ্যের ওপর ওয়াশিংটনের ৩৭ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তুলা ও তেল আমদানি করতে চায় Read more

দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের
দেশে ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের

সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১২ জন। Read more

কুমিল্লার মহাসড়কে কয়েক ঘণ্টায় চার দুর্ঘটনা, স্কুলছাত্রসহ নিহত ৬
কুমিল্লার মহাসড়কে কয়েক ঘণ্টায় চার দুর্ঘটনা, স্কুলছাত্রসহ নিহত ৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে কয়েক ঘণ্টার ব্যবধানে ঘটে যাওয়া একাধিক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় অন্তত চারজন Read more

ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা
ওমরাহ পালনের একগুচ্ছ ছবি প্রকাশ করে অনুভূতি জানালেন পূর্ণিমা

গ্ল্যামারের ঝলক আর রূপালি পর্দার আলো ছাপিয়ে এবার আত্মিক প্রশান্তির পথে হাঁটলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। পবিত্র মক্কায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন