উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা উপজেলায় হালকা থেকে মাঝারি এবং কখনো কখনো ভারি বাতাস বইছে। একই সাথে অব্যাহত রয়েছে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। বিক্ষুব্ধ হয়ে উঠেছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে।অমাবস্যা ও নিম্নচাপের প্রভাবে স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতা দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে। ফলে দু’দফা জোয়ারে প্লাবিত হয়েছে বেঁড়িবাধের বাইরের নিম্নাঞ্চল ও চরাঞ্চল। ভাঙা বেঁড়িবাধ দিয়ে পানি প্রবেশ করে তলিয়ে গেছে রাঙ্গাবালী উপজেলার অন্তত ১০টি গ্রাম। তলিয়ে গেছে নদী তীরের অনেক ইটভাটা, মাছের ঘের, পুকুর, ঘরবাড়ি। কিছু এলাকায় খোলা স্লুইজগেট দিয়ে জোয়ারে পানি লোকালয়ে প্রবেশের সংবাদ পাওয়া গিয়েছে। ব্যাহত হচ্ছে আউষ চাষাবাদ। সবজি ক্ষেত তলিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে নীলগঞ্জের কৃষকদের।জেলার বড় নদী বিশেষ করে তেঁতুলিয়া, রাবনাবাদ, আগুনমুখা, পায়রা অশান্ত হয়ে পড়ায় ছোট নৌযান ও ট্রলার চলাচল বন্ধ হয়ে পড়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকায় আগেভাগেই ফিরে এসেছে গভীর সাগরে মাছ শিকাররত কয়েক হাজার ট্রলার। এসব ট্রলার এখন আশ্রয় নিয়েছে দেশের বৃহৎ সামুদ্রিক মৎস্য বন্দর আলীপুর-মহিপুরের খাপড়াভাঙ্গা নদে।সাপ্তাহিক ছুটির দিনে পর্যটন নগরী কুয়াকাটায় পর্যটকদের উপস্থিতি রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক। এসব পর্যটকদের সমুদ্র তীরে সতর্কতার সাথে চলাচলের অনুমতি মিললেও সাগরে সাঁতার কাটার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। পায়রা সমুদ্র বন্দরে পণ্য খালাস কার্যক্রম সতর্কতার সাথে চলছে।আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি শুক্রবার সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম করতে পারে। এ কারণে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ শঙ্কায় পটুয়াখালীর পায়রা সমুদ্র বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনসহ ৯ জনকে Read more

শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা
শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটি ঘোষণা

ফুটবল ও ক্রিকেট বাদে দেশের প্রায় সব ক্রীড়া ফেডারেশনেই অ্যাডহক কমিটি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বাকি ছিল কেবল শুটিং Read more

যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড!
যশোর ২৫০ শয্যা হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে বেসরকারি অ্যাম্বুলেন্সের স্ট্যান্ড তৈরি করা হয়েছে। স্থানীয় কতিপয় প্রভাবশালীদের ছত্রছায়ায় Read more

ক্ষেতলালে শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ক্ষেতলালে শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ, আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করায় আসলাম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন Read more

২১ আগস্ট: নামাজের সময়সূচি
২১ আগস্ট: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ করা হয়েছে। তাই বিভিন্ন সময়ে বিভিন্ন ওয়াক্তে নামাজ পড়া Read more

দুপুর ১টার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে ৭ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

দেশের ৭ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন