জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়া এলাকার একটি হতদরিদ্র পরিবার। মৃত ছফর আলীর সহধর্মিণী শামেলা বেগমের বড় মেয়ে শারীরিক প্রতিবন্ধী শাহিদা আক্তার (৩০), মানসিক প্রতিবন্ধী বাবুল (২৭) ও একমাত্র উপার্জনক্ষম লাভলুকে (২৫) নিয়ে চলে সংসার।শারীরিক প্রতিবন্ধী শাহিদা বলেন, ‘আমি ভিক্ষা ও অনুদান চাই না। আমার চাকরি করার সকল যোগ্যতা ও সক্ষমতা আছে। আমার মাথা ঠিক আছে, আমি কম্পিউটারের কাজ জানি, আমি চাকরি চাই। আমি চাই না কেউ আমার জন্য ভিক্ষার হাত বাড়াক।’ জানা যায়, শারীরিক প্রতিবন্ধী শাহিদা সানন্দবাড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় হতে ২০১০ সালে এসএসসি পাশ করেন। ২০১২ সালে সানন্দবাড়ী ডিগ্রী কলেজ হতে এইচএসসি। ভিক্ষা নয়, নিজের যোগ্যতায় চাকরি পেতে চান প্রতিবন্ধী শাহিদা। প্রতিবন্ধী শাহিদা আক্তার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালে স্নাতক ডিগ্রী অর্জন করেছেন। ডিগ্রীর পাশাপশি অর্জন করেছেন মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলসহ কম্পিউটারের বিভিন্ন দক্ষতা। তবুও মিলছে না কোনো চাকরি। শারীরিক প্রতিবন্ধকতার জন্য কারো উপর নির্ভরশীল না থেকে নিজের যোগ্যতায় স্বাবলম্বী হতে চান শাহিদা। কিন্তু চাকরি পাওয়ার ক্ষেত্রে সেই শারীরিক প্রতিবন্ধকতাই বাধা হয়ে দাঁড়িয়েছে শাহিদার। যোগ্য হওয়া সত্ত্বেও প্রতিবন্ধী হওয়ায় বিভিন্ন চাকরির পরীক্ষার ভাইভা পর্যন্ত গিয়ে বাদ পড়তে হচ্ছে তাকে। শাহিদা জানান, ‘বছর কয়েক আগে আপনারা নিউজ প্রকাশ করার পর কেয়া কসমেটিকস লিমিটেডের পক্ষ থেকে একটা কম্পিউটার কিনে দিয়ে ছিলো, কিন্তু ঘরের চালা ভালো না থাকায় বৃষ্টির পানিতে নষ্ট হয়েছে।’ তিনি আরও বলেন, ‘চাকরি করার মতো আমার কি যোগ্যতা নেই? অনেক স্বল্প শিক্ষিত লোকজনও চাকরি করে, তবে বিএ পাস করে আমি কেন চাকরি পাবো না? আমার কি চাকরি করার অধিকার নেই? তাহলে আমি কোন দেশে বাস করি? কেমন দেশে বাস করি?’ সে বাংলাদেশ সরকার ও সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিকট জোরালো দাবি জানান। এটি বলেই সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দু’চোখে বৃষ্টির ফোটার মতো জল গড়িয়ে পড়তে থাকে।সানন্দবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ সিরাজুল ইসলাম বলেন, ‘শাহিদা আমার কলেজের একজন মেধাবী ছাত্রী ছিল, ২০১৭ সালে বি এ (স্নাতক) পাস করেছেন। সরকার কাছে আবেদন জানাচ্ছি তার একটা কর্মসংস্থান করার জন্য।’চরআমখাওয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক নুরুল ইসলাম বলেন, ‘শাহিদা একজন প্রতিবন্ধী মেয়ে, তার একটা কর্মসংস্থান জরুরি।’২ নং চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন, ‘শাহিদা একজন প্রতিবন্ধী মেয়ে। সরকার যদি স্থায়ীভাবে তার চাকরির ব্যবস্থা করে, তাহলে কারো ওপর ভরসা রাখতে হবে না বরং শাহিদার পরিবার স্বাচ্ছন্দে চলতে পারবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাস ভাড়া বেশি, ঝুঁকি নিয়েই বিকল্প যানবাহনে যাত্রীরা
বাস ভাড়া বেশি, ঝুঁকি নিয়েই বিকল্প যানবাহনে যাত্রীরা

ঈদকে সামনে রেখে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈন উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রীদের চাপ বেড়েছে। তবে বাস ভাড়া তুলনামূলক বেশি হওয়ায় Read more

দেশে এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল
দেশে এক বছরে একটাও গুম হয়নি: অ্যাটর্নি জেনারেল

জুলাই ও ৭১ একই চেতনার সঙ্গে সংযুক্ত। স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে আমরা একটি স্বাধীন বাংলাদেশ অর্জন করেছি। আমরা রাষ্ট্রকে একটি Read more

মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার
মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে অটোরিকসাসহ দুই ছিনতাই চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ নভেম্বর) ভোরে উপজেলার আজগানা ইউনিয়নের মজিদপুর এলাকা থেকে তাদের Read more

৫ আগস্ট: নামাজের সময়সূচি
৫ আগস্ট: নামাজের সময়সূচি

ঈমান বা বিশ্বাসের পর নামাজই ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভ। ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। কেয়ামতের Read more

ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান
ক্যান্সারের সাথে ২৬ মাসের লড়াইয়ে ক্লান্ত শিশু রাফসান

দীর্ঘ ২৬ মাস ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত তৃতীয় শ্রেণির ছাত্র রাফসান। চন্দনাইশ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা ও গ্রামীণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন