রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আগামী ২৭ জুলাই (রোববার) থেকে সীমিত পরিসরে ক্লাস চালু হচ্ছে। এ দিন কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস শুরু হবে। পরবর্তীতে ধাপে ধাপে চালু করা হবে অন্যান্য শ্রেণির কার্যক্রম।বুধবার (২৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি জানান, প্রতিষ্ঠানটি বড় ধাক্কা খেয়েছে। শিক্ষার্থীদের মানসিক স্বস্তি এবং একাডেমিক ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আমরা ধীরে ধীরে শিক্ষা কার্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছি।এর আগে, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপর আছড়ে পড়ে। এতে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। মর্মান্তিক এই ঘটনায় বহু হতাহতের ঘটনাও ঘটেছে। ফলে পরদিন থেকেই কলেজ চত্বরে বন্ধ থাকে সব ধরনের শিক্ষা কার্যক্রম। দুর্ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রশাসন ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পুনরায় খোলার সিদ্ধান্ত নিয়েছে।এদিকে, মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সংখ্যা নিয়ে বিভ্রান্তি এড়াতে ক্যাম্পাসেই একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনের নির্দেশ দিয়েছেন কলেজের দুই উপদেষ্টা—এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (২৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, এই কন্ট্রোল রুম থেকে প্রতিদিন নিহত ও আহতের সঠিক সংখ্যা জানানো হবে এবং তা কলেজ রেজিস্টারের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিংড়ায় পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি
সিংড়ায় পুকুরে মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের সরিষাবাড়ি প্রাইমারি স্কুলের পূর্ব পাশের পুকুরের খনন করা মাটি থেকে একটি ৫ কেজি ৯০০ গ্রাম Read more

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাট আইনপ্রণেতা দম্পতিকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যে নিজ বাসভবনে গুলিতে নিহত হয়েছেন ডেমোক্র্যাটিক স্টেট রিপ্রেজেন্টেটিভ মেলিসা হর্টম্যান ও তার স্বামী মার্ক হর্টম্যান। স্থানীয় সময় Read more

চকরিয়ায় জায়গা দখলের সময় মা-ছেলেকে কুপিয়ে জখম
চকরিয়ায় জায়গা দখলের সময় মা-ছেলেকে কুপিয়ে জখম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের একটি পরিবারের দীর্ঘদিনের ভোগদখলীয় ও ক্রয়কৃত বসতভিটা জবরদখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে মা-ছেলে দুজনকে কুপিয়ে জখম Read more

শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে আজ ফের জেরা করবেন স্টেট ডিফেন্স
শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাকে আজ ফের জেরা করবেন স্টেট ডিফেন্স

শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেয়া মূল তদন্ত কর্মকর্তা মো. আলমগীরকে আজ ফের জেরা Read more

গোবিন্দগঞ্জে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার
গোবিন্দগঞ্জে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শিউলী বেগম (৩৫) নামে এক গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন