ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে গত সোমবার দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটি যখন আছড়ে পড়ে, তখন একটি কক্ষে শিক্ষার্থীদের সঙ্গে আটকা পড়েন শিক্ষক পূর্ণিমা দাস। পরে অবশ্য অক্ষত অবস্থায় তারা সবাই ফিরে আসেন।প্রত্যক্ষদর্শী এই শিক্ষিকা দুই হাত জোর করে ভুল তথ্য না ছড়ানোর জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।পোস্টে পূর্ণিমা দাস লিখেছেন, ‘আমি মাইলস্টোনের হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা। আপনাদেরকে দুই হাত জোর করে বলছি, ভুল তথ্য ছড়াবেন না। আমিও আগুনের মধ্যে আটকা পড়েছিলাম, আমার চেয়ে বেশি আপনারা ফেসবুকবাসী জানবেন না, তাই না?’তিনি লিখেছেন, ‘স্কুল ছুটি হয় দুপুর ১টায়, আমি ঠিক তার এক থেকে দুই মিনিটে স্কাই সেকশনে ঢুকে দেখি ওখানে শুধু একটা বাচ্চা দাঁড়ানো। কেউ ছিল না, সবাই চলে গেছিল। আপনারা জানেন না, ছুটির সময় হলে বাচ্চারা তিন-চার মিনিট আগে থেকেই কিভাবে ব্যাগ কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাসায় যাওয়ার জন্য এবং আমি চলে আসার পর অভিভাবক আসেনি বলে আবার স্কাইয়ে কিছু বাচ্চা ঢুকেছিল, তাদেরকেও আমাদের আরেকজন টিচার ক্লাস থেকে নিয়ে অন্য সেকশনে বসায়।’‘এরপরেও আবার কয়েকজন (৫-৬ জন) ঢুকেছিল, তাদেরকেই আমরা হারিয়ে ফেলেছি। বা যারা করিডোরে, দোলনায় খেলছিল বা সিঁড়িঘরে ছোটাছুটি করছিল। বা ওই মুহূর্তে ওই জায়গায় কাকতালীয়ভাবে ছিল’, যোগ করেন এই শিক্ষক।তিনি লেখেন, ‘এরপর আসেন #cloud এ, ওখানে বাচ্চার সংখ্যা (৮-১০) স্কাইয়ের চেয়ে বেশি ছিল। আমার ধারণা মাহরিন মিস, মাসুকা মিস ও মাহ্ফুজা মিস ওখান থেকেই বাচ্চা বের করার চেষ্টা করছিল। এবং তাদের বের করতে করতে নিজেরা ঝলসে যায়। যার মধ্যে মাহরিন মিস এবং মাসুকা মিসকে আমরা হারিয়ে ফেলেছি। মাহফুজা মিসের অবস্থা এখন গুরুতর, উনি লাইফ সাপোর্টে আছেন। উনার জন্য আপনারা দোয়া করবেন।’তিনি আরও লেখেন, ‘cloud এর পাশের রুম #mayna এখানে কিছু বাচ্চা ইনজিউরড, কেউ মারা যায়নি। mayna এর পাশে #doyel এই ক্লাসের একটা বাচ্চা আর নেই। doyel এর পাশে #tuberose এবং #waterlily এখানেও সবাই সেফ আছে।’পূর্ণিমা দাস লেখেন, ‘দ্বিতীয় তলার বাচ্চাদেরও ঘটনা একই। দুইটা ক্লাসরুম এবং একটা টিচার্স রুম পুড়েছে। ওখানেও ১৫-২০ জন ছিল। হায়দার আলী ভবনের মুখে, দোলনায় এবং করিডোরের হাঁটাহাঁটি করা বাচ্চার সংখ্যা এভাবে বলতে পারা যায় না। অনুমানও করা কঠিন। তার মধ্যে অনেকের শরীর পুড়ে ছাই হয়ে গেছে যে লাশগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে আছে ওখানকার আয়ারাও।’‘তাই ভুল তথ্য ছড়াবেন না। আপনারা যত মৃতের সংখ্যা বলছেন, সেটা একেবারে সম্ভব না। তার মধ্যে আমরা যারা দুই কর্নারে ছিলাম, তারা তো অক্ষত অবস্থায় ফিরে এসেছি’, যোগ করেন এই শিক্ষিকা।তিনি বলেন, ‘আর লাশ গুম করার কথা যারা বললেন, আপনাদের কতখানি মাথায় সমস্যা আমার জানা নেই। কারণ একটা বাচ্চা যাকে আমরা বাঁচাতে পারিনি, তার লাশটাতো অন্তত আমরা তার বাবা-মায়ের কাছে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টাটা করব। তাই না? আমরা টিচার, রাজনীতিবিদ নই।’পূর্ণিমা দাস লেখেন, ‘আপনাদের কোনো ধারণা নেই এই শিক্ষক শিক্ষিকাগুলো কিভাবে বাচ্চাদেরকে সারাদিন আগলে রাখে। ছুটি হওয়ার সময় মাহরিন মিস গেটের সামনে দাঁড়িয়ে থেকে প্রতিদিন বাচ্চাদেরকে অভিভাবকদের হাতে বুঝিয়ে দেয়। যতক্ষণ একটা বাচ্চারও অভিভাবক থাকে, উনি গেট থেকে নড়েন না। তাই হাত জোর করে বলছি, ভুল তথ্য ছড়াবেন না। মানুষের ইমোশন নিয়ে খেলবেন না।’সবশেষে এই শিক্ষিকা লিখেছেন, ‘নিহতের সংখ্যা সামনে বাড়বে, আপনাদের বাড়াতে হবে না। আসেন আমরা প্রার্থনা করি প্রতিটা ফুলের জন্য যারা অকালে ঝরে গেল। আমাদের শিক্ষক শিক্ষিকা, স্টাফ আর ছোট ছোট বাচ্চাগুলোর জন্য আসেন আজ প্রার্থনা করি।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা শফি আলম গ্রেপ্তার
কর্ণফুলীতে আওয়ামী লীগ নেতা শফি আলম গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আওয়ামী লীগের নেতা শফি আলম (৩৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলার জুলধা Read more

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ

ভারতের রাজধানী দিল্লির চানক্যপুরীতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে কয়েকটি হিন্দুত্ববাদী দল। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিবিসি বাংলা এক প্রতিবেদনে এ Read more

আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস
আনোয়ারায় বিএসটিআইয়ের অভিযানে অবৈধ ফ্লেভার্ড ড্রিংক কারখানা ধ্বংস

চট্টগ্রামের আনোয়ারায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনকারী Read more

দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে
দেশের সর্বনিম্ন তাপমাত্রা গোপালগঞ্জে

গত কয়েক দিন ধরে সূর্য্যের দেখা মেলেনি। টানা মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। এরই মাঝে এ মৌসুমে দেশের সর্ব Read more

নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ
নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক দিন পর বিএনপির স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ Read more

চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত
চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্টে নিরাপত্তা কর্মী নিহত

কর্মস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন কুমিল্লার চান্দিনার পাট গবেষণা আঞ্চলিক কেন্দ্রের নিরাপত্তাকর্মী মো. মনির হোসেন (৫৫)। রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন