ছাত্র জনতার ওপর হামলা ঘটনাসহ একাধিক মামলায় আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (২৩ জুলাই) দুপুরে ওই ইউনিয়নের ঢোলারহাট বাজার থেকে তাকে আটক করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের।পুলিশ জানায়, তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত ছিল। আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢোলারহাট বাজারের একটি কীটনাশক ও সারের দোকানে অবস্থান করছিলেন। এ সময় অখিল চন্দ্র রায়কে আটক করে রুহিয়া থানা পুলিশ। পরে তাকে থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে পুলিশ হেফাজতে রুহিয়া থানা থেকে সদর থানায় আনা হয়। দ্রুত সময়ের মধ্যে আদালতে তোলা হবে।রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নাজমুল কাদের বলেন, তাকে গ্রেপ্তারের পর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।আর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার আলম খান বলেন, ঢোলারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়কে দ্রুতই আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় বিয়ের অভিযোগে ভেঙে পড়ছে সংসার, বিচার চান হাজেরা খাতুন
দ্বিতীয় বিয়ের অভিযোগে ভেঙে পড়ছে সংসার, বিচার চান হাজেরা খাতুন

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের ধান্যখোলা গ্রামের গৃহবধূ মোছাম্মদ হাজেরা খাতুন স্বামীর বিরুদ্ধে দ্বিতীয় বিয়ে, প্রতারণা ও অবহেলার অভিযোগ এনে Read more

কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ
কলাপাড়ায় মহিষের লড়াই বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় আয়োজন করা মহিষের লড়াই প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হয়েছে।সোমবার (৩০ মার্চ) উপজেলার গামুরবুনিয়া ৪ নম্বর ওয়ার্ডে এই Read more

প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ
প্রকাশ্যে চিত্রনায়িকা নিপুণ

২০২৪ সালের ৫ আগস্টের পর চিত্রনায়িকা নিপুণ অনেকটা অন্তরালে চলে যান। মাঝখানে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে আলোচনায় আসেন, এরপর আবার আড়ালে। Read more

শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার
শর্তসাপেক্ষে বাকৃবিতে ৫ ঘণ্টা পর রেল অবরোধ প্রত্যাহার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার প্রতিবাদে ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা–ময়মনসিংহগামী রেল অবরোধ করেন শিক্ষার্থীরা। ৫ Read more

খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল ফয়সাল, ফিরলো লাশ হয়ে!
খতনা করাতে হাসিমুখে হাসপাতালে ঢুকেছিল ফয়সাল, ফিরলো লাশ হয়ে!

চট্টগ্রামের বোয়ালখালীতে খতনা করাতে গিয়ে চিকিৎসকের অবহেলায় মোস্তফা রোহান (৭) নামে এ শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।শনিবার (৩ জানুয়ারি) নগরের একটি Read more

টাঙ্গাইলে সঞ্চালন পাইপ ফেটে ১৪ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
টাঙ্গাইলে সঞ্চালন পাইপ ফেটে ১৪ হাজার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইলে তিতাস গ্যাসের সঞ্চালনের লাইনের মূল পাইপ ফেটে যাওয়ায় গ্যাস সরবরাহে বিপর্যয় দেখা দিয়েছে। এতে প্রায় ১৪ হাজার গ্রাহক ও  Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন