রাজধানীর মিরপুর সাড়ে-১১ সিটি ক্লাব মার্কেটের বিপরীতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কসমো স্কুলের নীচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৩ জুলাই) দুপুর ১টার দিকে স্কুলের জেনারেটর রুমে হঠাৎ আগুন লেগে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে স্কুল ভবনজুড়ে ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাঁচতলা বিশিষ্ট ভবনের সর্বত্রই ঘন ধোঁয়ার সৃষ্টি হয়।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পাওয়ার পরপরই ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুনের কারণ ও কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্কুলের জেনারেটর রুম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে অগ্নিকাণ্ডের সময় স্কুলে অবস্থানরত শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করে এলাকাবাসী। আগুন নিয়ন্ত্রণে আনার পর পুরো ভবনটি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নববর্ষ উপলক্ষে পাবনায় ঘুরে ঘুরে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা
নববর্ষ উপলক্ষে পাবনায় ঘুরে ঘুরে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা

নববর্ষ উপলক্ষে পাবনার চাটমোহরে ঘুরে ঘুরে সাধারণ মানুষকে পান্তা খাওয়ালেন বিএনপি নেতাকর্মীরা। মঙ্গলবার (১৪ এপ্রিল) বাংলা বর্ষবরণকে কেন্দ্র করে এমন Read more

যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করলো জাতিসংঘ
যুদ্ধবিধ্বস্ত গাজায় শিশুদের টিকাদান কর্মসূচি শুরু করলো জাতিসংঘ

যুদ্ধবিধ্বস্ত অবরুদ্ধ গাজার শিশুদের জন্য টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। বুধবার (০৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সদর দপ্তরে Read more

অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল
অবরুদ্ধ গাজায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘণ্টায় আরও ৯২ ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার ইসরাইল বাহিনী। এ সময়ে আহত হয়েছেন দুই শতাধিক। কাতারভিত্তিক Read more

দেবীগঞ্জ হত্যা মামলায় পলাতক দুই আসামী ধরা পড়লো টাঙ্গাইলে
দেবীগঞ্জ হত্যা মামলায় পলাতক দুই আসামী ধরা পড়লো টাঙ্গাইলে

পঞ্চগড়ের দেবীগঞ্জে চাঞ্চল্যকর বাদশা মিয়া হত্যা মামলার এজাহারনামীয় দুই পলাতক আসামীকে র‍্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২০ জুন) রাতে Read more

বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫৪ জনকে শাস্তি
বাকৃবিতে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৫৪ জনকে শাস্তি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৫৪ জন শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে বিগত জুলাই গণভ্যুত্থানে শান্তি মিছিলে যোগদান এবং বিশ্ববিদ্যালয়ের নিরীহ শিক্ষক Read more

১৫ অক্টোবর: নামাজের সময়সূচি
১৫ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৩০ আশ্বিন ১৪৩২ বাংলা, ২২ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন