ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাবরা এলাকায় ট্রেনে কাটা পড়ে আঞ্জুয়ারা খাতুন আনচি (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। স্থানীয় ও নিহতের স্বজনরা জানিয়েছেন, আঞ্জুয়ারা খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন।মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আঞ্জুয়ারা খাতুন উপজেলার ঈশ্বরবা গ্রামের কোরবান আলীর মেয়ে।মোবরকগঞ্জ রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তৌহিদুর রহমান বলেন, আঞ্জুয়ারা খাতুন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তিনি গত রাতেও স্টেশন এলাকায় ঘোরাঘুরি করছিলেন। রাতে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ৭৪৭ নম্বর ট্রেনে কাটা পড়েন। পরে যশোর থেকে জিআরপি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বুধবার সকাল ১০টার দিকে মরদেহ উদ্ধার করে।যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রেনে কাটা পড়ে নিহত নারীর মরদেহ উদ্ধার করেছে। মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন
ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিলো স্পেন

কাতারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এর হামলার পর ইসরায়েলের দুই মন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। এরা হলেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক Read more

এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল
এবার এনসিপি থেকে পদত্যাগ করলেন আরিফ সোহেল

জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সদস্য সচিব আরিফ সোহেল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন। Read more

আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী
আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সাড়ে ১২ লাখ শিক্ষার্থী

সারাদেশে আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে একযোগে শুরু হচ্ছে ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা Read more

ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক
ভোলায় কম দামে পান বিক্রি, হতাশায় কৃষক

দেশের কয়েকটি অঞ্চলে মিষ্টি পান চাষাবাদ করা হয়। তার মধ্যে ভোলার চরফ্যাশন উপজেলায় অন্যতম। এখানকার মিষ্টি পানের খ্যাতি দেশের বিভিন্ন Read more

‎গৃহবধুকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে পাষণ্ড স্বামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন
‎গৃহবধুকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগে পাষণ্ড স্বামীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

‎চট্টগ্রামের সীতাকুণ্ড ফাতেমা আক্তার (২৬) নামের গৃহবধূকে নৃশংসভাবে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগে পাষণ্ড স্বামী মুসলিম উদ্দিনকে দ্রুত গ্রেফতারের জন্য Read more

মেহেরপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে
মেহেরপুরে তাপমাত্রার পারদ নেমেছে ৭ দশমিক ৫ ডিগ্রিতে

শীতের তীব্রতায় নাকাল হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের সীমান্তবর্তী জেলা মেহেরপুরের জনজীবন। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) জেলায় তাপমাত্রার পারদ নেমেছে ৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন