কক্সবাজারের চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় গলায় ফাঁস লাগিয়ে পারেছা বেগম (২২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (২৩) জুলাই ভোর ৫টার সময় উপরোক্ত গৃহবধূর মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়।স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছিল না। তাদের মধ্যে সব সময় বিভিন্ন সমস্যা নিয়ে কথা-কাটাকাটি হত। ফলে আজ ভোর ৫টার সময় চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় ভাড়া বাসায় গলায় ফাঁস লাগিয়ে তার মৃত্যুর খবর পাওয়া যায়।নিহত গৃহবধূর পিতা জানান, ‘আমার মেয়ে কী কারণে ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে সেটা আমি জানি না। আমার মেয়ে ও মেয়ের স্বামীর মধ্যে কোনো বিভেদ হয়েছে কিনা সেটাও জানি না। অর্থাৎ আমার মেয়ে কী কারণে ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছে সেটা তদন্ত ছাড়া মন্তব্য করা সম্ভব নয়।’নিহত গৃহবধূর চাচাতো ভাই বলেন, ‘আমার চাচাতো বোন পারেছা বেগমের মৃত্যু কী কারণে হয়েছে তা আমি জানি না। তিনি ২/৩ দিন আগে বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। তার একটা বড় ভাই বিদেশ থেকে বাড়িতে এসেছে। তাকে দেখার জন্য বাড়িতে গিয়েছিলেন। প্রবাস থেকে আসা ভাইকে দেখে আসার সময় সে ভাই তাকে একটা কম্বল দিয়েছিল। সে কম্বল নিয়ে চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ড এলাকায় ভাড়া বাসায় আসেন। আজ সকালে শুনলাম আমার চাচাতো বোন পারেছা বেগম ফাঁসি খেয়ে মৃত্যুবরণ করেছেন। কী কারণে ফাঁসি খেয়েছেন তা আমি বলতে পারছি না।’নিহত গৃহবধূ পারেছা বেগম পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের মোহাম্মদ নেজাম উদ্দিনের স্ত্রী বলে জানা গেছে।চকরিয়া থানার পুলিশের সহকারী পুলিশ পরিদর্শক মহি উদ্দিন বলেন, ‘নিহত পারেছা বেগমের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের পরে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড
হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ড

হবিগঞ্জে হত্যা মামলায় ৪ আসামির মৃত্যুদণ্ডহবিগঞ্জের মাধবপুর উপজেলায় ছাবু মিয়া হত্যা মামলার চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের Read more

নাটোরে ডিজে পার্টিতে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক
নাটোরে ডিজে পার্টিতে যাওয়ার পথে ৫৭ কিশোর আটক

নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজিপুর এলাকা থেকে ৫৭ জন কিশোরকে আটক করেছে সেনাবাহিনী।শুক্রবার (১ আগস্ট) সকালে বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ গ্রাম থেকে Read more

একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন
একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া-ইউক্রেন

গত সাড়ে ৩ বছরের যুদ্ধের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে রাশিয়া ও ইউক্রেন। শুক্রবার (২৩ মে) উভয় দেশই ৭৮০ Read more

পত্রিকা: ‘অভিযোগ তুলে আপসের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার’
পত্রিকা: ‘অভিযোগ তুলে আপসের পথে হাঁটছে অন্তর্বর্তী সরকার’

শনিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ইরান ইসরায়েল সংঘাত ও হামলার মধ্যেই আলোচনার খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে হুন্ডির মাধ্যমে অবৈধ টাকা Read more

দেবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়াড়ি আটক
দেবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে অনলাইন জুয়াড়ি আটক

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের গালান্ডি বাজারে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ও পরিচালনার অভিযোগে সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়ে তিনজনকে আটক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন