যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই মানল কোকাকোলা। ট্রাম্পের কথামত আখের চিনি দিয়ে তৈরি নতুন কোক যুক্তরাষ্ট্রের বাজারে আসবে। সিএনএন জানায়, মঙ্গলবার (২২ জুলাই) প্রতিষ্ঠানটি এক বিবৃতির মাধ্যমে ওই তথ্য দিয়েছে। গত ১৬ জুলাই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, কোকাকোলায় আখের চিনি ব্যবহার করার জন্য প্রতিষ্ঠানটিকে অনুরোধ করেছেন তিনি। প্রতিষ্ঠানটি সম্মতও হয়েছে। তিনি লিখেছিলেন, ‘কোকাকোলার সঙ্গে আমি কথা বলেছি। তাঁদের বলেছি, তাঁরা যেন যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া কোকে আসল আখের চিনি ব্যবহার করে। তাঁরা এতে সম্মতি দিয়েছে। আমি কোকাকোলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই।’ যুক্তরাষ্ট্রে তৈরি কোকাকোলাতে ব্যবহার করা হয় ফ্রুক্টোজ কর্ন সিরাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে আখের চিনি দিয়ে তৈরি কোক আনা হবে। মেক্সিকোতে কোক তৈরি হয় আখের চিনি দিয়ে। ওই কোক মেক্সিকো যুক্তরাষ্ট্রে রপ্তানি করে। বিবৃতিতে কোকাকোলা জানিয়েছে, নতুন সংযোজনটি কোকাকোলার মূল পণ্যের পরিসরকে পরিপূর্ণ করবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী (সিইও) জেমস কুইন্সি বলেছেন, ‘পানীয়টি ভোক্তাদের জন্য একটি স্থায়ী বিকল্প হবে।’ তিনি বলেন, ‘আমাদের কিছু অন্যান্য পণ্যে আখের চিনি দেওয়া হয়। তাই আমরা অবশ্যই ভোক্তাদের পছন্দের ভিত্তিতে মিষ্টি করার উপায় ব্যবহারের কথা ভাবছি।’ তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রে কোকাকোলার বেশ কয়েকটি পণ্যে, যেমন লেমোনেড ও কফিতে আখের চিনি ব্যবহার করা হয়। কোকাকোলায় ফ্রুক্টোজ কর্ন সিরাপ ব্যবহার নিয়ে অনেক সমালোচনাও আছে। এর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সরব দেশটির স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র। তবে কোকাকোলার প্রতিদ্বন্দ্বী পেপসিকো তাদের নতুন ঘোষিত পানীয়তে আখের চিনি ব্যবহার করছে। পেপসিকোর সিইও র‌্যামন লাগুয়াতা বলেছেন, ‘অন্যান্য দেশের তুলনায় যুক্তরাষ্ট্রে চিনির দাম বেশি। কীভাবে চিনিকে আরও সাশ্রয়ী করা যায়, কীভাবে কৃষি কৌশল নেওয়া যায় যাতে চিনির দাম কমে যা গোটা শিল্পের রূপান্তরকে সহজ করবে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা হবে বলে আমি মনে করি।’ তবে ভোক্তা অধিকার সংস্থা সায়েন্স ইন দ্য পাবলিক ইন্টারেস্ট সেন্টারের বিশেষজ্ঞ ইভা গ্রিনথল বলেছেন, ‘অতিরিক্ত চিনি গ্রহণ, উৎস যাই হোক না কেন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।’ তিনি আরও বলেন, ‘মার্কিন খাদ্য সরবরাহকে আরও স্বাস্থ্যকর করতে ট্রাম্প প্রশাসনের উচিত ভিন্ন ধরনের চিনি নয়, বরং কম চিনি ব্যবহারে মনোযোগ দেওয়া।’এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া
তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া

বিশ্বের প্রথম দেশ হিসেবে তালেবান সরকারকে স্বীকৃতি দিলো রাশিয়া। বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। Read more

সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি
সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে আজ সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি। সোমবার (০৭ এপ্রিল) সকাল থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়সহ স্কুল-কলেজের Read more

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে ঠাণ্ডা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কনকনে ঠাণ্ডা ও হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল টানা কয়েক দিন ঘন কুয়াশায় ঢাকা। সারা দিনেও মিলছে না সূর্যের দেখা। রোদের উত্তাপ না পাওয়ায় Read more

নাফ নদী থেকে ধরে নেওয়া ৪ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি
নাফ নদী থেকে ধরে নেওয়া ৪ জেলেকে ছেড়ে দিল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফ মিয়ানমার সীমান্তের নাফ নদী থেকে মাছ ধরার সময় আটক চার রোহিঙ্গা জেলেকে আটকের একদিন পর ছেড়ে দিয়েছে দেশটির Read more

কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিণপাড়া এলাকার গজারি বন সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন