চলতি জুলাই মাসের ১ তারিখ থেকে আজ পর্যন্ত মোট ২২ দিনে প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট বন্যা, বজ্রপাত, ভূমিধস, বর্ষণের জেরে বাড়ির দেওয়াল ও ছাদ ধসে ২৪২ জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১২ জন। নিহতদের মধ্যে পুরুষ ৭৯ জন পুরুষ, ৪২ জন নারী এবং ১১২ জন শিশু ও অপ্রাপ্তবয়স্ক রয়েছে। পাশাপাশি আহত হয়েছেন আরও কমপক্ষে ৫৯৪ জন। এছাড়া ১ জুলাই থেকে এ পর্যন্ত বর্ষণ, বন্যা ও ভূমিধসের জেরে ৮ শতাধিক বাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে অন্তত ২০০টি গবাদি পশু।সবচেয়ে বেশি প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে পাঞ্জাব প্রদেশে। জনসংখ্যার হিসেবে বৃহত্তম এই প্রদেশটিতে গত ২২ দিনে বর্ষাজনিত দুর্যোগের জেরে প্রাণ হারিয়েছেন ১৩৫ জন এবং আহত হয়েছেন ৪৭০ জন।দ্বিতীয় স্থানে আছে উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া। এই প্রদেশের বিভিন্ন জেলায় গত ২২ দিনে ৫৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৭১ জন। এরপর সিন্ধে নিহত হয়েছেন ২৪ জন এবং আহত হয়েছেন ৪০ জন। বেলুচিস্তানে ১৬ জন নিহত হয়েছেন।এর বাইরে রাজধানী ইসলামাবাদ এবং আজাদ কাশ্মিরে একজন করে নিহত হয়েছেন। গিলগিট-বাল্টিস্তানে নিহত বা আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি। অতি বর্ষণের জেরে ভবনধস, ভূমিধস, আকস্মিক বন্যা, বজ্রপাত, পানিতে ডুবে এবং বিদ্যুৎপৃষ্ঠ হয়ে নিহত এবং আহত হয়েছেন এই পাকিস্তানিরা।দেশটির আবহাওয়াদ দপ্তর পাকিস্তান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, আজাদ কাশ্মির, খাইবার পাখতুনখোয়া, ইসলামাবাদ, পাঞ্জাব এবং গিলগিট-বাল্টিস্তানের অধিকাংশ এলাকায় আগামী কয়েক দিন থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সূত্র : জিও টিভিএবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় অস্ত্র ও বোমাসহ ৫ সন্ত্রাসী আটক
ভোলায় অস্ত্র ও বোমাসহ ৫ সন্ত্রাসী আটক

মো. সবুজ, ভোলা: ভোলায় ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২১টি হাত বোমা ও ৫৬৯টি ইয়াবাসহ ৫ জন সন্ত্রাসীকে আটক করা করেছে কোস্টগার্ড Read more

যশোরে ৩ গরু চোরকে গণপিটুনি দিল জনতা
যশোরে ৩ গরু চোরকে গণপিটুনি দিল জনতা

যশোরে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে আটক তিনজন গণপিটুনির শিকার হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোরে সদর উপজেলার হুদার মোড়ে Read more

ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
ঢাকার গুলিস্তানে মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

ঢাকার গুলিস্তান জিরো পয়েন্টের খদ্দর বাজার সুপার কমপ্লেক্সের আট তলা ভবনের ছাদে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের Read more

রাজধানীতে বৃহস্পতিবার যেসব এলাকায় মার্কেট বন্ধ
রাজধানীতে বৃহস্পতিবার যেসব এলাকায় মার্কেট বন্ধ

প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখেন ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। সেই সঙ্গে নষ্ট হয় Read more

যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল
যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পরও গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পরও অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) যুক্তরাষ্ট্রের Read more

যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আর কখনও যেন ভোট ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।সোমবার (১২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন