নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় পৃথক স্থানে ব্যাটারিচালিত অটোরিকশা চাপায় অসিম (১২) ও ইয়াসিন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২২ জুলাই) সকালে উপজেলার চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ও চরফকিরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আদর্শনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহত অসিম চরএলাহী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহাব উদ্দিনের ছেলে এবং ইয়াসিন চরফকিরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আদর্শনগর এলাকার শহীদুল্লাহর ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অসিম রাস্তায় হাঁটছিল। এ সময় একটি যাত্রীবাহী অটোরিকশা তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় অসিম। একই সময়ে ইয়াসিন তার বাড়ির দরজার রাস্তায় দাঁড়িয়ে ছিল। ওই একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সেও গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কাশিমপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মাদকসহ ৬ জন আটক
কাশিমপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে মাদকসহ ৬ জন আটক

গাজীপুরের কাশিমপুরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডেভিল হান্টের তিনজন ও নেশা জাতীয় চল্লিশ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে আটক Read more

নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত
নওগাঁয় গাড়িচাপায় ইউপি চেয়ারম্যান নিহত

নওগাঁর পত্নীতলায় পাওয়ার টিলার চালিত গাড়ি ট্রলির চাপায় স্থানীয় নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুর Read more

তেঁতুলিয়ায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছে জেলেরা
তেঁতুলিয়ায় ইলিশের আকাল, খালি হাতে ফিরছে জেলেরা

চলতি বছর ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত অভয়াশ্রমে সব ধরনের মাছ শিকার বন্ধ ছিল। অভয়াশ্রমের অংশ হিসাবে তেঁতুলিয়া নদীর Read more

যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ
যশোরে রসায়নে ফেল করা ৪৮ শিক্ষার্থী পাশ

যশোরের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়ে ৩২৯ শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞান বিভাগের ৪৮ শিক্ষার্থী রসায়ন বিষয়ে ফেল করেছিল। এতে তারা Read more

টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে খেলা হচ্ছে না ইতালির

জেনিৎসার বিলিনো পোলি স্টেডিয়ামে আজ ফুটবল বিধাতা যেন ইতালির দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন। ১২ বছরের আক্ষেপ ঘুচিয়ে বিশ্বমঞ্চে ফেরার Read more

‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’
‘আমাক একটা কম্বল দেন, ঠান্ডায় খুব কষ্টে আছি’

তীব্র শীত আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত কুড়িগ্রামের জনজীবন। এই শীতে সবচেয়ে বেশি কষ্টে আছেন নদী তীরবর্তী ও চরাঞ্চলে বসবাসকারী অসহায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন