চলনবিলে বর্ষার পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। তাই ইতিমধ্যে জমতে শুরু করেছে হাট বাজারগুলোতে ডিঙ্গি নৌকা কেনা-বেচা। ছোট ছোট কাঠ ও পে-ন-শীটের তৈরি এসব ডিঙ্গি নৌকা তৈরি করতে ব্যস্ত কারিগররা।সরেজমিন চলনবিল অঞ্চলের তাড়াশ উপজেলার নওগাঁ হাটে গিয়ে দেখা গেছে, কাঠপট্টি এলাকার ‘স’ মিল ও ফার্নিচার মালিকরা অন্যান্য আসবাবপত্র তৈরীর পাশাপাশিই প্রতিবছরের ন্যায় এবারেও কাঠ ও পে-ন-শীটের ডিঙ্গি নৌকা তৈরি করে বিক্রি করছেন। পরিবহন সুবিধার জন্য নদীর পাশেই এসব নৌকা তৈরি ও বিক্রি করছেন তারা।কথা হয় নৌকা তৈরির কারিগর মহাতাব উদ্দিনের সঙ্গে। তিনি জানান, প্রতিবছর বর্ষা মৌসুমের শুরুতেই বিভিন্ন ধরনের ডিঙ্গি তৈরীর কাজ করে বাড়তি অর্থ উপার্জন করে থাকেন তারা। বর্ষার পানি আসার অনেক পূর্বেই জেলেরা মাছ ধরার নৌকা তৈরির অর্ডার দিয়ে থাকেন। পাশাপাশি অবসর সময়ে ডিঙ্গি নৌকা তৈরি করে হাটে বিক্রি করেন তারা।ফার্নিচার কর্মচারী আবুল হোসেন জানান, বর্ষা মৌসুমের শুরুতেই তারা শিমুল, বাটুল, আম, জাম, কাঠাল, পাইকর, কোড়ই, এন্টিকোড়ই, কাঠ ছাড়াও পে-ন-শীট দিয়ে বিভিন্ন মাপের ডিঙ্গি নৌকা তৈরি করেন। তিনি আরো জানান, কাঠের ডিঙ্গিগুলো আড়াই হাজার থেকে তিন হাজার টাকা এবং পে-ন-শীটের ডিঙ্গিগুলো ৫ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত বেচাকেনা হয়। তবে এখানকার তৈরি ডিঙ্গি নৌকাগুলোর চাহিদা বেশি হওয়ায় প্রতিবারের তুলনায় এবার দাম ও কেনাবেচা অনেক বেশি হবে বলে ধারণা করছেন তারা।তবে হাটে ডিঙ্গি নৌকা কিনতে আসা আব্দুর রহিম, তরিকুল ইসলামসহ বেশ কয়েকজন ক্রেতা অভিযোগ করে বলেন, তৈরি নৌকাগুলো গুণগত মানের তুলনায় দামটা তাদের কাছে একটু বেশি মনে হচ্ছে।উল্লেখ্য: প্রতি বৃহস্পতিবার চলনবিলের অঞ্চলের তাড়াশ উপজেলার নওগাঁতে এ হাট বসে। এ ছাড়াও বর্ষা মৌসুমে সপ্তাহের প্রতিদিনই এ ডিঙ্গি নৌকা কেনা-বেচা হয়ে থাকে। সংশ্লিষ্ট হাট ছাড়াও উপজেলার বিভিন্ন হাট ও বাজারে এ সময় ডিঙ্গি নৌকা কেনা-বেচা হয়ে থাকে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু
শিবচরে পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

মাদারীপুরের শিবচর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জাহিদ হোসেন (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে শিবচর পৌরসভার Read more

৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জিতে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী
৪০০ আসনের মধ্যে ৩০০ আসন জিতে সরকার গঠন করবে এনসিপি: পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘নিবন্ধন পাওয়ার পর এনসিপির নেতৃত্বে আগামী সরকার গঠন হবে। আগামী Read more

সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা
সুদানে বাংলাদেশি ৬ শান্তিরক্ষী হতাহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

সুদানে কর্দোফানে জাতিসংঘের একটি স্থাপনায় ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী নিহত হয়েছেন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের Read more

রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি
রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি

রাজশাহীতে বেড়েছে শীতের তীব্রতা। এমন পরিস্থিতিতে রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহী আবহাওয়া অফিস বলছে, Read more

স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীর যাবজ্জীবন
স্ত্রী হত্যার দায়ে সিরাজগঞ্জে স্বামীর যাবজ্জীবন

জেলার কামারখন্দে যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে সুলতান শেখকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার Read more

পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
পিকেএসএফ ভবন উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেছেন। আজ রবিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন