মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন মেহেরপুরের গাংনী উপজেলার মেয়ে উম্মে হাবিবা রজনী। কিন্তু ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় তিনি বাড়ি ফিরেছেন লাশ হয়ে।মঙ্গলবার (২২ জুলাই) ভোর ৪টার দিকে হাবিবার লাশ তার বাবার বাড়ি গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামের স্কুল পাড়ায় পৌঁছালে পরিবার-পরিজন ও গ্রামবাসীর আহাজারিতে ভারি হয়ে ওঠে আশপাশের পরিবেশ।পরে হাবিবার মরদেহ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সাজিপুর গ্রামে শ্বশুরবাড়িতে মঙ্গলবার সকাল ৯টায় দাফন করা হয় বলে তার স্বামী জহুরুল ইসলাম জানিয়েছেন।৩৭ বছর বয়সী উম্মে হাবিবা রজনী মটমুড়া ইউনিয়ন বিএনপির নেতা আবদুল হামিদের মেয়ে। তিনি স্বামী জহুরুলের সঙ্গে ঢাকার উত্তরার চার নম্বর সেক্টরের একটি বাসায় থাকতেন। জহুরুল একটি বেসকারি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি টাইলসের ব্যবসা করেন।তাদের একমাত্র মেয়ে ১২ বছর বয়সী ঝুমঝুম খাতুন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী।ঘটনার বর্ণনায় জহুরুল ইসলাম বলেন, ‘বাড়ির রান্না-কাজ শেষ করে মেয়েকে আনতে সোমবার বেলা ১টার দিকে মাইলস্টোন স্কুলের দিকে রওনা হওয়ার সময় হাবিবা বলেছিল, ফিরে একসঙ্গে খাবো। দুপুরে প্রতিদিন আমাদের একসঙ্গে খাওয়া হয়। কালকে দুপুরেও মেয়ে ফিরল, কিন্তু সে ফিরলো না।‘মেয়েকে নিতে অপেক্ষা করার সময় হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে হাবিবা মারাত্মক দগ্ধ হয়। তাকে ঢাকার সিএমএইচ বার্ন ইউনিটে নেওয়া হলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’তিনি বলেন, মেয়ে ঝুমঝুম গুরুতর আহত হলেও সৌভাগ্যক্রমে প্রাণে বেঁচে গেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।উম্মে হাবিবার অকাল মৃত্যুতে তার বাড়ি বাওট গ্রামে শোক নেমে এসেছে। প্রতিবেশীরা বলছেন, রজনী ছিলেন অত্যন্ত স্নেহশীলা ও সদালাপী। তার এমন মর্মান্তিক মৃত্যু এলাকাবাসীর হৃদয়ে গভীর দাগ কেটেছে।গাংনী থানার ওসি বনি ইসরাফিল বলছেন, ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ওই স্কুলের এক ছাত্রীর লাশ অ্যাম্বুলেন্সে করে আনা হয়েছিল। তারা জানাজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শীতের নিঃশব্দ আগ্রাসন, কুয়াশায় ঢাকা দিনাজপুরের ভোর
শীতের নিঃশব্দ আগ্রাসন, কুয়াশায় ঢাকা দিনাজপুরের ভোর

ভোরের ঘড়িতে তখন ছয়টা বাজে। দিনের আলো আসার কথা থাকলেও দিনাজপুর যেন আলো পেতে দেরি করছে। চারদিক ঘন কুয়াশায় মোড়ানো। Read more

বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭
বিড়ির ধোঁয়াকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ৭

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিড়ির ধোঁয়া গায়ের উপর দেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার (১৯ মার্চ) ইফতারের আগমুহূর্তে Read more

ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজও ‘অস্বাস্থ্যকর’

টানা কয়েকদিনের বৃষ্টিতে রাজধানী ঢাকার বায়ুদূষণ কিছুটা কমলেও, শুক্রবার (১৮ জুলাই) শহরের বাতাস আবারও অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছেছে। ছুটির দিন সকালে Read more

রাস্তার ওপর পড়েছিল কিশোরীর গলাকাটা মরদেহ
রাস্তার ওপর পড়েছিল কিশোরীর গলাকাটা মরদেহ

বাগেরহাটের শরণখোলায় রিয়া মনি নামের এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার রাজৈর গ্রামের একটি রাস্তার Read more

হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা
হজযাত্রীদের জন্য বাংলাদেশ বিমানের জরুরি বার্তা

হজযাত্রীদের জন্য জরুরি বার্তা দিয়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। এতে, হজযাত্রীদের ফিরতি যাত্রাসহ যাবতীয় কার্যক্রমের জন্য ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে বিমানের Read more

হাদির জানাজায় আনা যাবে না ব্যাগ, ড্রোন উড়ানো নিষিদ্ধ
হাদির জানাজায় আনা যাবে না ব্যাগ, ড্রোন উড়ানো নিষিদ্ধ

আগামীকাল শনিবার বাদ জোহর ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদির জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন