শিশুদের কলকাকলিতে মুখর মাইলস্টোন স্কুল প্রাঙ্গণ এখন শুধুই বিধ্বস্ত ভবনজুড়ে নিস্তব্ধতা। অনেকটা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে মাইলস্টোন স্কুল এন্ড কলেজের হায়দার আলী ভবন।তৃতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হতো এখানে। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ভবনটি অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পুরো এলাকা ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবাহিনীর সদস্যরা ধ্বংসস্তূপ সরানো ও অনুসন্ধান কার্যক্রম শুরু করেছেন।এদিকে, এখনও স্কুলের সামনে রয়েছে স্বজন ও উৎসুক জনতার ভিড়। সকাল ৯ টায় স্কুলের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশসহ ৬ দফা দাবিতে তাদের এই অবস্থান কর্মসূচি বলে জানা গেছে।শিক্ষার্থীদের ৬ দফা দাবি হলো:১. নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে।২. আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে।৩. শিক্ষকদের গায়ে সেনাবাহিনীর সদস্যদের হাত তোলা — এই জঘন্য ঘটনার জন্য জনসমক্ষে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।৪. নিহত প্রতিটি শিক্ষার্থীর পরিবারকে বিমানবাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে।৫. বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে।৬. বিমানবাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপদ ব্যবস্থা চালু করতে হবে। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
প্রিন্টিং ভুল চিঠিতেই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ
প্রিন্টিং ভুল চিঠিতেই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ

জয়পুরহাটে প্রিন্টিং ভুল চিঠিতেই পালিত হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। গত ২২ থেকে ২৮ জুলাই পর্যন্ত পালনের কথা থাকলেও ‘মাইলস্টোন ট্র্যাজেডি’র Read more

শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা
শাহবাগ মোড়কে ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ উত্তাল হয়ে উঠেছে। জুমার নামাজের পর থেকে শাহবাগে হাজারো Read more

স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা
স্কুলছাত্রী নাদিরার মৃত্যু ঘটনায় এবার আদালতে মামলা

যশোর সদর উপজেলার  ইছালীর রামকৃষ্ণপুর গ্রামের স্কুলছাত্রী নাদিরা আক্তারকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে প্রেমিকসহ ৮ জনের বিরুদ্ধে এবার আদালতে মামলা হয়েছে।রবিবার(১৪ Read more

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় চালক আহত
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাকের ধাক্কায় চালক আহত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন দিক থেকে ধাক্কা দিলে এক চালক Read more

ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসি প্রত্যাহার
ধামইরহাট থানায় প্রশ্নপত্র তছনছ কাণ্ডে ওসি প্রত্যাহার

নওগাঁর ধামইরহাট থানার হাজতে বসে হত্যা মামলার আসামি রক্ষিত আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস দ্বিতীয় পত্র প্রশ্নপত্র তছনছ কাণ্ডে থানা Read more

পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়
পুকুরে ধ্বসে পড়ার ঝুঁকিতে শেরপুরের হুসনাবাদ বিদ্যালয়

বগুড়ার শেরপুরের খামারকান্দি ইউনিয়নের হুসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি গত প্রায় চার দশক ধরে এলাকায় শিক্ষার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন