সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি আওতায় খোলা বাজারে (ওএমএস) চাল ও আটা বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় শহরের তাজের মোড় বধির স্কুল সংলগ্ন এলাকায় এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদীন, সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আমিনুল কবির, উপজেলা খাদ্য কর্মকর্তা গোলাম মওলাসহ প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, খোলা বাজারে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হবে। শুক্রবার ও শনিবার ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে। এ কর্মসূচির আওতায় প্রতিজন ৫ কেজি করে চাল ও আটা কিনতে পারবেন। প্রতিদিন ১২ জন ডিলারের মাধ্যমে পৌর এলাকার ১২টি পয়েন্টে ৯ মেট্রিক টন করে চাল-আটা বিক্রি করা হবে। সরকার চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে খোলা বাজারে ওএমএস চাল-আটা বিক্রি শুরু করেছে। দীর্ঘদিন ধরেই বন্ধ ছিল ওএমএসের চাল বিক্রি। বাজারে দফায় দফায় চালের দাম বৃদ্ধি পাওয়ায় অস্বস্তিতে রয়েছে সর্বস্তরের মানুষ। সরকারের এই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় নিম্ন আয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কর্মসূচির প্রথম দিন ডিলারের দোকানগুলোতে চাল-আটা কিনতে উপড়ে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। ওএমএসের চাল কিনতে আসা গৃহবধূ মঞ্জু আরা বলেন, ‘আমরা গরীব মানুষ। সারা বছর চাল কিনে খেতে হয়, বাজারে চালের দাম খুবই বেশি। তারমধ্যে অনেকদিন থেকে এই চাল বিক্রি বন্ধ ছিল। আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য কষ্টকর হয়ে পড়েছিল। কম দামে চাল পাওয়ায় এখন কিছুটা স্বস্তি আসবে। সরকার যেন চাল বিক্রি বন্ধ না রাখে এবং সারা বছরই এটা চালু রাখার দাবি জানান।’ উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল বলেন, ‘ভোক্তাদের স্বস্তি দিতেই আজ থেকে প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রির কার্যক্রম শুরু হলো। কোন ডিলার এই কার্যক্রমে অনিয়ম ও দুর্নীতি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তারেক রহমানের
রোহিঙ্গা প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি তারেক রহমানের

নির্যাতনের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে কূটনৈতিক তৎপরতা জোরদার ও মিয়ানমারের ওপর চাপ বৃদ্ধি Read more

গোয়েন্দা নজরদারিতে হাসনাত-সারজিস-জারা, হোটেল পরিবর্তন
গোয়েন্দা নজরদারিতে হাসনাত-সারজিস-জারা, হোটেল পরিবর্তন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তির দিনে হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ শীর্ষ নেতার রহস্যজনক কক্সবাজার সফর নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। Read more

ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন
ইসরায়েলে ফের ক্ষেপণাস্ত্র হামলা, বেজে উঠল সাইরেন

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। বৃহস্পতিবার (১০ জুলাই) ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েল ও জেরুজালেমের আকাশে শনাক্ত হওয়ার পর সাইরেন বেজে Read more

গাজীপুরে অপহৃত ৫ শিশু-কিশোরী চট্রগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৫
গাজীপুরে অপহৃত ৫ শিশু-কিশোরী চট্রগ্রামে উদ্ধার, গ্রেপ্তার ৫

গাজীপুর মহানগরীর গাছা মেট্রো থানার অপহরণ মামলার ভিত্তিতে অপহৃত ৩ শিশু ও ২ কিশোরীকে চট্রগ্রামের শীতাকুণ্ড থানা পুলিশের সহায়তায় ফৌজদারহাট Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি
প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দলের বৈঠক শুরু হয়েছে।শনিবার (২৪ মে) সন্ধ্যা ৭টা ৩৫ Read more

ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন
ইসরাইলে সম্মিলিত হামলা চালালো ইয়েমেন

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। একইসঙ্গে অধিকৃত জাফা এবং আশকেলিয়নে ২টি ড্রোন হামলাও চালানো হয়েছে।শুক্রবার (২২ আগস্ট) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন