পাকিস্তানি এক ব্লগারের সঙ্গে ফেসবুকে পরিচয় বাংলাদেশি এক তরুণীর। সে থেকে প্রেমের সম্পর্কে ছিলেন তারা এরপর এক বছর আগে ২০২৪ সালে বিয়ে করেছেন তারা। রোববার (২০ জুলাই) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান বনাম বাংলাদেশ ক্রিকেট খেলা দেখতে এসে জানালেন তার বাংলাদেশে আসার গল্প।পাকিস্তানি সেই ব্লগার বলেন, তিনি প্রথম সেছিলেন ২০২২ সালে বাংলাদেশে। এরপর প্রেমের টানে ২০২৪ সালে বাংলাদেশে এসে বিয়ে করেছেন বাংলাদেশি তরুণীকে। সে থেকেই এখানেই আছেন তিনি।  তিনি বলেন, বাংলাদেশকে খুব ভালোবাসি অনেক অনেক ভালোবাসি। আমি পাকিস্তানের মুলতান শহরের ছেলে। এর আগে আমি কখনো বাংলাদেশ স্টেডিয়ামে খেলা দেখিনি। আজকে প্রথমবার খেলা দেখতে স্টেডিয়ামে এসেছি। আমি খুব এক্সাইটেড।তিনি আরও বলেন, আমি এখন অনেক ভালো বাংলা বলতে পারি। আমি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরি। বাংলায় কথা বলি আমার কোন সমস্যা হয় না। বাংলাদেশ আমার খুব ভালো লাগে। পাকিস্তানে যেতে আর মন চায় না। আমি এখন বাংলাদেশেই থাকবো। আমি বলে বুঝাতে পারবো না আমার বাংলাদেশ কত ভালো লাগে। এখানকার কালচার, পরিবেশ সব কিছু আমার ভালোলাগে। বাংলাদেশি সেই তরুণী বলেন, পাকিস্তানি সেই ব্লগারের সঙ্গে পরিচয় হয়েছিল ব্লগের ভিডিওতে কমেন্ট করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আজ ১৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৩ এপ্রিল, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’
অভ্যুত্থানের এক বছর পরও নিহতের আসল সংখ্যা নিয়ে ‘ধোঁয়াশা’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যে গেজেট তৈরি করেছে, তাতে জুলাই অভ্যুত্থানে নিহতের সংখ্যা বলা হচ্ছে ৮৪৪ জন। অন্যদিকে, এই আন্দোলন ঘিরে Read more

সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ
সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, সাত গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে প্রায় ১০০ মিটার দৈর্ঘ্যের একটি বাঁশের সাঁকো ভেঙে পড়েছে। এতে করে ফতেহপুরসহ আশপাশের Read more

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৫০ জনের মৃত্যু
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যায় ৫০ জনের মৃত্যু

দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে ভারী বৃষ্টি ও তুষারঝড়ে সৃষ্টি হওয়া ভয়াবহ বন্যায় কমপক্ষে ৪৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (১১ জুন) Read more

৯ জুলাই: নামাজের সময়সূচি
৯ জুলাই: নামাজের সময়সূচি

আজ বুধবার, ৯ জুলাই ২০২৫ ইংরেজি, ২৫ আষাঢ় ১৪৩২ বাংলা, ১৩ মহররম ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন