ময়মনসিংহের নান্দাইলে নিয়ন্ত্রণ হারানো একটি প্রাইভেট কারের চাপায় মুফতি মাহমুদুল হাসান মামুন (৩২) নামে এক মাদ্রাসার শিক্ষক নিহত হয়েছেন। রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কানুরামপুর–ত্রিশাল আঞ্চলিক সড়কের চরশ্রীরামপুর মাইজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহমুদুল হাসান মামুন ওই গ্রামের মো. হাইমদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুস সুন্নাহ্ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মাদ্রাসার পাশে মাঠে কাজ করছিলেন মামুন। এ সময় ত্রিশাল থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কঘেঁষা মাঠে উল্টে যায় এবং মামুনকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।এ সময় উত্তেজিত জনতা চালককে আটক করে পুলিশে খবর দেয়। পরে নান্দাইল মডেল থানা পুলিশ চালক ও গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যায়।স্থানীয় চরবেতাগৈর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন বলেন, মাদরাসার পাশেই মামুন ড্রেনে কাজ করছিলেন। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেট কার উল্টে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মাহমুদুল হাসান ড্রেনে কাজ করছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার তার উপর গিয়ে পড়ে এবং চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। চালক ও গাড়ি পুলিশের আওতাধীন রয়েছে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব
যুক্তরাষ্ট্র-রাশিয়ার মধ্যে ‘ট্রাম্প-পুতিন টানেল’ নির্মাণের প্রস্তাব

মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে সংযুক্ত করতে সমুদ্রের নিচ দিয়ে একটি বিশাল টানেল নির্মাণের প্রস্তাব দিয়েছেন ক্রেমলিনের এক দূত। টানেলটি বাস্তবায়নে Read more

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রে ভাসমান নয়, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর
দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্রে ভাসমান নয়, স্থায়ী সেতুর দাবি এলাকাবাসীর

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ মডেল থানা সংলগ্ন ব্রহ্মপুত্র নদের উপর নির্মিত ভাসমান সেতু দেওয়ানগঞ্জ পৌর শহর ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রামবাসীর পারাপারের Read more

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। তাকে Read more

তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপিলের শুনানি ১১ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা
তত্ত্বাবধায়ক ব্যবস্থা আপিলের শুনানি ১১ নভেম্বর পর্যন্ত মুলতবি ঘোষণা

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে করা আপিলের নবম দিনের শুনানি শেষে আগামী ১১ নভেম্বর পর্যন্ত মামলাটির কার্যক্রম মুলতবি করেছেন আপিল বিভাগ। আজ Read more

বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা
বরগুনায় পান বিক্রি করতে হচ্ছে পানির দামে, হতাশ প্রান্তিক চাষিরা

বরগুনার আমতলীতে এ বছর পানের বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে হতাশ প্রান্তিক চাষিরা। ভরা মৌসুমেও পান বিক্রি করে Read more

অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের দিনক্ষণ
অবশেষে চূড়ান্ত হল এশিয়া কাপের দিনক্ষণ

অবশেষে নির্ধারিত হলো এশিয়া কাপ ২০২৫-এর সময়সূচির দিনক্ষণ। পুরুষ এশিয়া কাপের আসর বসবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে, ফাইনাল অনুষ্ঠিত হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন