মুন্সীগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও প্রদর্শনের দায়ে এক ফার্মেসিকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।রবিবার (২০ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত সদর উপজেলার কাচারি এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।তিনি জানান, কাচারি এলাকার মেসার্স হালদার ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। এজন্য প্রতিষ্ঠানটিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।এ সময় আরও কয়েকটি ফার্মেসি ও বেকারিতে মনিটরিং করা হয়। এসব প্রতিষ্ঠানে ক্রয় রশিদ, মূল্য তালিকা, উৎপাদনের তারিখ ও মেয়াদ যাচাই করা হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ অথবা তারিখবিহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।অভিযানে সহায়তা করেন সদর উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসারের একটি দল।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।এসআর
Source: সময়ের কন্ঠস্বর
