সিনসিনাটির বিপক্ষে বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়িয়েছে ইন্টার মায়ামি। নিউইয়র্ক রেড বুলসের মাঠে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে ৫-১ গোলের দারুণ জয় পেয়েছে দলটি। এই জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি—দুটি দৃষ্টিনন্দন গোলের পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন আর্জেন্টাইন সুপারস্টার।এদিন ম্যাচের শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়ে মায়ামি। তবে মেসির  জাদুতে দল ফিরে আসে ম্যাচে। বাঁ পাশ দিয়ে এগিয়ে এসে সতীর্থ জর্দি আলবাকে নিখুঁত পাস দেন তিনি, যা থেকে গোল করে সমতা ফেরান আলবা।পরে দলের তৃতীয় গোলের পর নিজেই স্কোরশিটে নাম লেখান মেসি। প্রতিপক্ষ ডিফেন্ডারদের চমৎকারভাবে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করে বাঁ পায়ের শটে বল পাঠান জালে।তবে দর্শকদের জন্য সবচেয়ে চমকপ্রদ মুহূর্ত আসে শেষদিকে, যখন লুইস সুয়ারেসের একটি ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে চোখধাঁধানো ভলিতে গোল করেন মেসি। সেই গোলেই স্কোর দাঁড়ায় ৫-১।এই ম্যাচে করা জোড়া গোলসহ গত সাত ম্যাচে এটি মেসির ষষ্ঠবারের মতো দুই গোল করার কীর্তি। বর্তমানে এমএলএসে তার গোল সংখ্যা ১৮, যা লিগের সর্বোচ্চ। তার ঠিক পেছনেই এক গোল কম নিয়ে আছেন স্যাম সারিজ।আরডি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী
‘ঢাবি অর্থনীতি ১৯৭৬ স্মৃতি বৃত্তি’ পেলেন ২ মেধাবী শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্থনীতি বিভাগের দু’জন মেধাবী শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি ১৯৭৬ স্মৃতি ট্রাস্ট ফান্ড বৃত্তি’ প্রদান করা হয়েছে। সোমবার (২ Read more

তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন
তাড়াইলে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে মা খুন

কিশোরগঞ্জের তাড়াইলে মানসিক ভারসাম্যহীন এক যুবকের হাতে নিজের মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ১১ টার Read more

রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

মাত্র চার মাস বাদেই শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আগামী বছর ২০২৬ সালে কবে রমজান শুরু হবে সেটির সম্ভাব্য Read more

৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান
৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

উত্তর আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার ভোরে মাজার-ই-শরিফের কাছে এই ভূমিকম্প অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, Read more

দেশের কঠিন সময়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল
দেশের কঠিন সময়ে জাতি তারেক রহমানের দিকে তাকিয়ে আছে: মির্জা ফখরুল

দেশের কঠিন সময়ে জাতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার Read more

সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা
সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

ঘন কুয়াশার কারণে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।শুক্রবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন