কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাজন মিয়া (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের লাখুহাটি গ্রামের মো. হবু মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে হাত লেগে রাজন মিয়া গুরুতর আহত হন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা দ্রুত রাজন মিয়াকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃত রাজন মিয়ার মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লেক থেকে সদ্য এসএসসি পাস করা ছাত্রের মরদেহ উদ্ধার, ৭ সহপাঠী আটক
লেক থেকে সদ্য এসএসসি পাস করা ছাত্রের মরদেহ উদ্ধার, ৭ সহপাঠী আটক

চাঁদপুর শহরের রেলওয়ে লেক থেকে সদ্য এসএসসি পাস করা আল-আমিন (১৭) নামে এক ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২ Read more

প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি
প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সঠিক নয় বলে Read more

টাঙ্গাইলে অরক্ষিত ৩০ রেলক্রসিং, চলতি বছরেই মৃত্যু ১৫ জনের!
টাঙ্গাইলে অরক্ষিত ৩০ রেলক্রসিং, চলতি বছরেই মৃত্যু ১৫ জনের!

টাঙ্গাইলের যমুনা নদীসংলগ্ন ইব্রাহিমাবাদ রেলস্টেশন থেকে মির্জাপুর রেলস্টেশন পর্যন্ত রেলপথে রয়েছে ৪৬টি রেলক্রসিং। এর মধ্যে অন্তত ৩০টি রয়েছে সম্পূর্ণ অরক্ষিত, Read more

সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১
সারাদেশে বিশেষ অভিযানে গ্রেফতার ২২৭১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরও এক হাজার ১১৮ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য Read more

শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীন হয়েছে: সরওয়ার নিজাম
শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীন হয়েছে: সরওয়ার নিজাম

চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, 'শহীদ জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন