১৭০ কিলোমিটার দীর্ঘ লোহিত সাগরের উপকূলে আধুনিক শহর নির্মাণের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন এবং বিকল্প অর্থনৈতিক পথ উন্মোচনের লক্ষ্য নিয়ে সৌদি আরব সরকার ‘নিওম’ প্রকল্প শুরু করেন কিন্তু অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে সৌদি সরকারের মেগা প্রকল্প ‘নিওম’ এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে।  যদিও এটা সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর অন্যতম প্রধান অংশ।এই প্রকল্পের মধ্যমণি ছিল ‘দ্য লাইন’ নামে একটি শহর যা হবে সম্পূর্ণ কার্বনমুক্ত, আধুনিক প্রযুক্তিনির্ভর এবং বাসযোগ্যতার দিক থেকে পৃথিবীর অন্যতম আদর্শ নগরী। প্রাথমিক পরিকল্পনায় বলা হয়েছিল, শহরটির দৈর্ঘ্য হবে ১৭০ কিলোমিটার এবং এটি হবে একটি সরলরৈখিক শহর। এতে বসবাস করবে ১৫ লাখ মানুষ, সৃষ্টি হবে অন্তত ৩ লাখ ৮০ হাজার কর্মসংস্থান এবং দেশটির অর্থনীতিতে যুক্ত হবে ৪,৮০০ কোটি মার্কিন ডলার।সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনের বরাত জানা যায়,২০২৪ সালে আর্থিক সংকটের কারণে সৌদি সরকার প্রকল্পটি ছোট করার ঘোষণা দেয়। এখন ২০৩০ সালের মধ্যে ‘দ্য লাইন’ শহরের দৈর্ঘ্য হবে মাত্র ২.৪ কিলোমিটার। এতে সম্ভাব্য জনসংখ্যা কমে দাঁড়াবে মাত্র ৩ লাখে, যা পূর্ব পরিকল্পনার এক পঞ্চমাংশেরও কম।বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম কমে যাওয়া, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবং মধ্যপ্রাচ্যজুড়ে চলমান সামরিক উত্তেজনা এসব কারণে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক ধস নামে। একপর্যায়ে প্রতি ব্যারেল তেলের দাম গিয়ে ঠেকে ৭০ ডলারের নিচে, যা সৌদি অর্থনীতিতে বড় ধরনের আঘাত হানে।একারণেই  অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেই সৌদি সরকারের মেগা প্রকল্প ‘নিওম’ এর ভবিষ্যৎ এখন অনিশ্চিত হয়ে পড়েছে বলে জানা যায়।এসকে/এইচএ  

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র
ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্র ইলন মাস্কের বিরুদ্ধে ওয়াশিংটনসহ দেশটির অনেক অঙ্গরাজ্যে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ হয়েছে। দ্বিতীয় মেয়াদে Read more

ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম
ওয়াশিংটনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম

মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে জাতিসংঘের জেনেভা সদর দপ্তরে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার। Read more

সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত
সরকারি বাঙলা কলেজে জব ফেয়ার অনুষ্ঠিত

‎রাজধানীর সরকারি বাঙলা কলেজে শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে BBA Alliance-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে Job & Career Fair-2026।বুধবার (৭ জানুয়ারি) Read more

সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান
সমাবেশ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ সোহরাওয়ার্দী উদ্যান

সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। সমাবেশ শুরুর ৬ Read more

আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা
আকবরকে অধিনায়ক করে বিসিবি’র দল ঘোষণা

কাতারে ১৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫-এর জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন