নারায়ণগঞ্জকে বছরের পর বছর কিছু পরিবার নিয়ন্ত্রণ করেছে উল্লেখ করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘এই মাফিয়া সিস্টেমের সাথে আমরা খেলবো না। পুরোনো খেলার বিরুদ্ধেই গণঅভ্যুত্থান হয়েছে, আমরা রক্ত দিয়েছি। কিন্তু নারায়ণগঞ্জে খেলা বন্ধ হয় নাই। যদি খেলা বন্ধ না হয়, তা হলে আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিন।’শুক্রবার (১৮ জুলাই) নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এনসিপির পদযাত্রা কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, ‘নারায়ণগঞ্জকে আমরা আর কোনো পরিবারের কাছে, গডফাদারের কাছে বর্গা দিতে চাই না। নারায়ণগঞ্জকে নিয়ন্ত্রণ করতে গিয়ে এতো বছর তারা দখলদারিত্ব, চাঁদাবাজি, খুন, সন্ত্রাস করেছে। আতঙ্ক তৈরি করে এই জনস্রোতকে বন্ধ করতে সন্ত্রাসীরা গতরাতে আমাদের তোরণে আগুন ধরিয়ে দিয়েছে।’নারায়ণগঞ্জকে শ্রম-শিল্প-শ্রমের নগরী উল্লেখ করে নাহিদ বলেন, ‘আমরা দেখেছি গণঅভ্যুত্থানে কীভাবে নারায়ণগঞ্জবাসী প্রতিরোধ গড়ে তুলেছিল। ফলে নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকার প্রবেশপথে কোনো ফ্যাসিস্ট সেদিন ঢুকতে পারেনি। নারায়ণগঞ্জবাসী সেদিন বুকের রক্ত দিয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল এবং ঢাকাবাসীর জীবন বাঁচিয়েছে।’এসময় আরো উপস্থিত ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারীসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার
কিশোরগঞ্জে রাতের আঁধারে শেখ হাসিনার জন্মদিন পালন, আ.লীগ নেতা গ্রেফতার

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাতের আঁধারে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার জন্মদিন পালন করায় আওয়ামী লীগ নেতা কবির Read more

বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন
বিগ ব্যাশে দল পেলেন রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের দল হোবার্ট হারিকেনসে আবারও ডাক পেয়েছেন রিশাদ হোসেন। আজ বৃহস্পতিবার (১৭ জুন) ড্রাফটের Read more

রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
রেজিস্ট্রেশন নম্বর ভুল লেখায় এইচএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

ভোলার তজুমদ্দিনে চলমান এইচএসসি পরীক্ষার খাতায় রেজিস্ট্রেশন নম্বর ভুল লিখে তনু চন্দ্র দাস (১৮) নামের এক পরীক্ষার্থী কীটনাশক পান করে Read more

৭ অক্টোবর: নামাজের সময়সূচি
৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২২ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৪ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রস্তাব উপদেষ্টা পরিষদে অনুমোদন

পাঁচ ইসলামী ব্যাংককে একীভূত করে শরীয়াহভিত্তিক ইউনাইটেড ইসলামী ব্যাংক গঠনের প্রস্তাব অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) উপদেষ্টা পরিষদের Read more

ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর
ভারতীয় কর্তৃপক্ষের পুশ ইন, উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর

সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফ'র পুশ ইন করা ৭৮ জনের মধ্যে ৭৫ জন মুসলিম বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ কোস্টগার্ড।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন