এই মাসে ‘জুলাই সনদ’ না হলে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন দায়ী থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।শুক্রবার (১৮ জুলাই) বিকালে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌন মিছিলপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।সালাহউদ্দিন বলেন, যারা আগে স্থানীয় সরকার নির্বাচন ও পিআর পদ্ধতিতে ভোট চায় তাদের উদ্দেশ্য অসৎ। স্থানীয় সরকার নির্বাচনের কোনো ম্যান্ডেট এই সরকারের নেই। অন্তর্বর্তী সরকারকে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার হিসেবেই দেখে।গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির নানা ষড়যন্ত্র চলছে দাবি করে বিএনপির এই নেতা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য সমুন্নত রাখার আহ্বান জানান।সমাবেশ শেষে মৌন মিছিলটি মিরপুরের পল্লবী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

রংপুরের তারাগঞ্জ উপজেলার বুড়িরহাট ইউনিয়নের বটতলী এলাকায় ভ্যান চুরির সন্দেহে দুজনকে আটক করে স্থানীয় জনতা। পরে উত্তেজিত জনতা তাদের ওপর Read more

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু
যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে পৌঁছেছেন। তার এই সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে Read more

কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪
কলকাতায় হোটেলে আগুন, নিহত ১৪

কলকাতা শহরের মধ্যাঞ্চলীয় এলাকা বড়বাজারে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন।নিহতদের মধ্যে ২ জন Read more

মঙ্গলবারও বিক্ষোভ করবেন সচিবালয়ের কর্মচারীরা
মঙ্গলবারও বিক্ষোভ করবেন সচিবালয়ের কর্মচারীরা

আগামীকাল মঙ্গলবারও বিক্ষোভ কর্মসূচি পালন করবেন সচিবালয়ের কর্মচারীরা। আলোচনার আমন্ত্রণ না পেলে নতুন দাবি যুক্ত করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন Read more

আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী
আ.লীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন এলাকাবাসী

কুমিল্লায় আওয়ামী লীগ নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দিলেন এলাকাবাসী। রবিবার (১৩ জুলাই) দুপুরে নগরীর ছোটরা নিজ এলাকার লোকজনের Read more

‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’
‘প্রমাণ করতে চেয়েছি রাত না কাটিয়েও টিকে থাকা যায়’

দাপুটে অভিনেত্রী, গম্ভীর ব্যক্তিত্ব আর সিরিয়ালে দৃঢ়চরিত্রের জন্য খ্যাত অঞ্জনা বসু। কিন্তু বাস্তব জীবনের এক অন্ধকার অধ্যায় এবার প্রকাশ্যে আনলেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন