লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নে বিশেষ অভিযানে ৫ কেজি গাঁজাসহ এক সাবেক ইউপি সদস্য এবং তার জামাতাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে গাঁজা বহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যানও জব্দ করা হয়েছে।পুলিশ জানায়, বুধবার রাত ১১টা ১৫ মিনিটে কালীগঞ্জ থানাধীন মালগাড়া এলাকায় মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিকুল মেম্বারের (৫০) বাড়ির বারান্দায় এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মোস্তাকিম ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বারান্দায় রাখা একটি হলুদ রঙের ব্যাটারিচালিত অটোভ্যানের যাত্রী সিটের নিচে খোদাই করে লুকানো অবস্থায় ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।ধৃত রফিকুল ইসলাম, মৃত খোদা বক্সের ছেলে এবং মালগাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও তার জামাতা মোঃ রুবেল মিয়া। তাদের দুজনকেই ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতার হওয়া দুই আসামির বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর- ২৭)।এ ঘটনায় মূল গাঁজার মালিক পলাতক রয়েছে, তার বিরুদ্ধেও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।গোড়ল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তাকিম ইসলাম (এসআই) বলেন, ‘নিয়মিত অভিযানের অংশ হিসেবেই গোপন সংবাদের ভিত্তিতে আমরা এ অভিযান পরিচালনা করি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’ এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা
তারাগঞ্জে বিদ্যালয় মাঠে বাজার, খেলাধুলা বঞ্চিত শিক্ষার্থীরা

রংপুরের তারাগঞ্জ উপজেলার তারাগঞ্জ ও এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠটিতে এখন প্রতি হাটবার (শুক্রবার ও সোমবার) বসছে বাজার।ঐতিহ্যবাহী Read more

আট বছরেও অনিশ্চিত ঘরে ফেরা, বিশ্বমঞ্চে রোহিঙ্গাদের আর্তনাদ
আট বছরেও অনিশ্চিত ঘরে ফেরা, বিশ্বমঞ্চে রোহিঙ্গাদের আর্তনাদ

আট বছর আগে রাখাইনের সেনা অভিযান থেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা এখনো ঘরে ফিরতে পারেনি। দীর্ঘদিনের Read more

২২ অক্টোবর: নামাজের সময়সূচি
২২ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ইংরেজি, ৬ কার্তিক ১৪৩২ বাংলা, ২৯ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা
মহেশখালীতে যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়ায় পারিবারিক বিরোধের জেরে গুলিবিদ্ধ হয়ে শাহাদাত হোসেন ওরফে দোয়েল (৪৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২১ Read more

টেকনাফে সড়কের পাশে পড়ে ছিল হ্যান্ড গ্রেনেড
টেকনাফে সড়কের পাশে পড়ে ছিল হ্যান্ড গ্রেনেড

কক্সবাজার টেকনাফে মেরিন ড্রাইভ সড়কের পার্শ্ববর্তী এলাকা থেকে অবিস্ফোরিত একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৬ এপ্রিল) দুপুরের দিকে স্থানীয়দের Read more

বরগুনায় বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী
বরগুনায় বিষপানে গৃহবধূর মৃত্যু, হাসপাতালে লাশ ফেলে পালালেন স্বামী

বরগুনার পাথরঘাটা উপজেলায় পারিবারিক কলহের জেরে বিষপান করে মোছাঃ ময়না বেগম (২৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনার পর তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন