আলোচিত ইসলামী বক্তা আমির হামজা বলেছেন, শুধু গোপালগঞ্জ জেলার নাম পরিবর্তন নয়, আমি মনে করি— আশপাশের চারটা জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। বিশেষ করে নড়াইল, ফরিদপুর, মাদারিপুর ও বরিশাল এই চারটা জেলার মধ্যে ভাগ করে দেওয়া হোক।বৃহস্পতিবার (১৭ জুলাই) গোপালগঞ্জে ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়ায় জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।আমির হামজা বলেন, তিনটি আসন তিন জেলায় ভাগ করে দিলেই তো এই জেলা শেষ হয়ে যায়। এই জেলা মানচিত্রে না থাকাই ভাই। এটা একটা অভিশপ্ত জেলা। অভিশপ্ত জেলাকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলায় বাংলাদেশ করা হোক।তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের ওপর হামলা মানে দেশের ১৮ কোটি মানুষের ওপরে হামলা। সুতরাং যারা এর সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। এরপরও যদি তাদের শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা ধরে নিব, যারা গোপালগঞ্জ জেলার দায়িত্বে আছে, তারা এর সঙ্গে জড়িত।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়
ভারতের জার্সি পরে খেললেন পাকিস্তানি খেলোয়াড়, সমালোচনার ঝড়

বাহরাইনের একটি টুর্নামেন্টে ভারতের জার্সি পরে খেলেছিলেন পাকিস্তানের একজন কাবাডি খেলোয়াড়। ভারতের পতাকাও হাতে দেখা গেছে তার। এঘটনায় জড়িত খেলোয়াড়কে Read more

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত
ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শেকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত

ডাঃ জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এবং  'আমরা বিএনপি পরিবার'-এর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে। বুধবার (১৮ Read more

গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু
গুম-নির্যাতন: শেখ হাসিনা-সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিচার শুরু

র‌্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) গুম-নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক-বর্তমান সেনা কর্মকর্তাসহ ১৭ Read more

আবারও দাম বেড়েছে স্বর্ণের
আবারও দাম বেড়েছে স্বর্ণের

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। এবার ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন Read more

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত
ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বর্ধিত বাস ভাড়া স্থগিত

মাত্র দুই দিন আগেই বাস ভাড়া বৃদ্ধির ঘোষণা এসেছিলো নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তরফ থেকে। নারায়ণগঞ্জ টু Read more

ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদী উপজেলার ফতে মোহাম্মদপুর এলাকার একটি ধানক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (০৫ অক্টোবর) সকালে তার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন