নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে এক বিশেষ অভিযানে ১২ লাখ টাকার অবৈধ মাছ ধরার জাল উদ্ধার ও ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হয়, যা দেশীয় মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকালে চলনবিলের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন সিংড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। অভিযানে সহায়তা করে মৎস্য বিভাগ ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।অভিযানে অবৈধ জাল মজুদের অভিযোগে আরশেদ নামের এক মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তাঁর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করা হয়।সিংড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, ‘চলনবিলের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ ধ্বংসের জন্য অবৈধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল মারাত্মক হুমকি। এসব জাল দিয়ে দেশীয় মাছের পোনা পর্যন্ত ধরা পড়ে, ফলে মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই এসব জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।’তিনি আরও জানান, ‘চলনবিলের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় ভবিষ্যতেও প্রশাসনের এই ধরনের অভিযান জোরদার করা হবে।’এদিকে, প্রশাসনের এমন উদ্যোগে চলনবিল এলাকার পরিবেশবাদী ও সচেতন মৎস্যজীবীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাঁরা বলছেন, ‘এ ধরনের অভিযান অব্যাহত থাকলে বিলের মাছের প্রজনন ও পরিবেশ সুরক্ষিত থাকবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান
হাদির চিকিৎসা ও পরিবারের খোঁজখবর নিলেন জুবাইদা রহমান

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও Read more

ভাতিজিকে শ্বাসরোধে হত্যার পর কানের দুল বিক্রি, স্বীকারোক্তি চাচির
ভাতিজিকে শ্বাসরোধে হত্যার পর কানের দুল বিক্রি, স্বীকারোক্তি চাচির

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ছৈয়াল কান্দি গ্রামে জমি-জমার বিরোধের জেরে ছয় বছরের নিষ্পাপ শিশু তায়েবা খুন হয়েছে নিজের আপন Read more

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ ঘিরে ট্রাফিক নির্দেশনা

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার (১৮ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ ও Read more

ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন আয়োজনে সিইসিকে চিঠি
ঢাকার দুই সিটিতে দ্রুত নির্বাচন আয়োজনে সিইসিকে চিঠি

জনভোগান্তি কমাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন দ্রুত আয়োজনের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের Read more

আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন
আইসিটি খাতের দুর্নীতি তদন্ত এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিভিন্ন প্রকল্পের অনিয়ম এবং দুর্নীতি তদন্তে এবং শ্বেতপত্র প্রণয়নে টাস্কফোর্স গঠন করা হয়েছে। টাস্কফোর্স ও Read more

শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন
শার্শায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু, ময়নাতদন্ত ছাড়াই দাফন

যশোরের শার্শা উপজেলার সেতাই গ্রামে বিদ্যুতের টানা লাইনে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৪) নামে এক কিশোর প্রাণ হারিয়েছে। মৃত রাসেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন