সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে অপরাজিত থেকে জয়ের ধারা ধরে রেখেছে স্বাগতিক বাংলাদেশ। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে লাল-সবুজের মেয়েরা।বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত মাঠ অনুপযুক্ত হয়ে পড়ায় ম্যাচটি স্থানান্তর করা হয় বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে।এই জয়ে টানা চার ম্যাচে পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ। সমান ম্যাচে ৯ পয়েন্ট পাওয়া নেপাল আছে দ্বিতীয় স্থানে। দুই দলই যদি নিজেদের পরবর্তী ম্যাচে জয় পায়, তাহলে ২১ জুলাই বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি পরিণত হবে এই টুর্নামেন্টের অলিখিত ফাইনালে।এদিন ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। পুরো ম্যাচজুড়েই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল স্বাগতিকরা। দ্বিতীয়ার্ধে ভুটান ম্যাচে ফেরার চেষ্টা করলেও ব্যর্থ হয়। যদিও একটি পেনাল্টি মিস করে বাংলাদেশ, তবে পরবর্তীতে আরও দুটি গোল করে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে।এর আগে দুই দিন আগেই ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেদিন প্রথমার্ধ অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনায়, যেখানে শান্তি মারডির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান সমতা ফেরালেও শান্তি মারডির জোড়া গোল ও একটি আত্মঘাতী গোলে শেষ পর্যন্ত জয় পায় বাংলাদেশ।চার ম্যাচ শেষে এককভাবে শীর্ষে থেকে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে আছে স্বাগতিকরা।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৩টি ষাঁড় গরু চুরি
মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে ৩টি ষাঁড় গরু চুরি

টাঙ্গাইলের মির্জাপুরে গোয়ালঘরের তালা ভেঙে এক কৃষকের ৩টি ষাঁড় গরু চুরি হয়েছে। উপজেলার বহুরিয়া গ্রামে এ চুরির ঘটনা ঘটে। রোববার (১১ Read more

কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫
কালিয়াকৈরে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫ জন মাদক ব্যবসায়ী ও ছিনতাই মামলার আসামিকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা Read more

সাবেক স্বামীর শেষকৃত্যে অশ্রুসজল কারিশমা
সাবেক স্বামীর শেষকৃত্যে অশ্রুসজল কারিশমা

সাবেক স্বামী সঞ্জয় কাপুরের শেষকৃত্যে অংশ নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বলিউডের অভিনত্রী কারিশমা কাপুর। এ সময় তার সঙ্গে ছিলো তাদের Read more

হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু
হোয়াটসঅ্যাপে নতুন নিরাপত্তা সুবিধা চালু

নতুন পাসকি এনক্রিপশন সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই নিরাপত্তা সুবিধা চালুর ফলে ব্যবহারকারীরা পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা ছাড়াই আঙুলের Read more

একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!
একবেলার বাজার মানেই এখন বাজেটের ছেঁড়া জুতো!

এক সময় ৫০০ টাকা নিয়ে বাজারে গেলে হাতে ব্যাগ ভারী হয়ে যেত। এখন সেই একই টাকায় বাজার থেকে ফিরছেন অনেকে Read more

ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির
ভারতে দ্বিতীয় অস্ত্রোপচার সম্পন্ন তানিয়া বৃষ্টির

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টির ব্রেন টিউমার ধরা পড়ে কিছুদিন আগে। সেই খবর নিজেই দিয়েছিলেন তিনি। প্রথমবার দেশেই তার সফল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন