সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৫ আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ৫ জন নেতাকর্মী বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা ছয়টি মামলায় সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। জামিন আবেদন নামঞ্জুর করে ৫ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক শেখ আশফাকুর রহমান। এর আগে উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিনে ছিলেন আসামিরা। কারাগারে প্রেরিতরা হলেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আকবর আলী ফখর, আমুড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরান হোসেন, কাউন্সিলর ফজলুর রহমান, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম ও সাদেক আহমদ। বিষয়টি নিশ্চিত করে আসামি পক্ষের আইনজীবী প্রীতিশ দত্ত পিঙ্কু বলেন, ‘ছয় মামলায় ৫ জন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘুষ বাণিজ্যের অভিযোগে জরিপ কর্মকর্তা অবরুদ্ধ
ঘুষ বাণিজ্যের অভিযোগে জরিপ কর্মকর্তা অবরুদ্ধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমি জরিপ করতে ঘুষবাণিজ্যের অভিযোগ উঠেছে জরিপ কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে। ঘুষ ছাড়া ভূমি জরিপ করতে কাগজপত্র ত্রুটিসহ Read more

দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল: আলী রীয়াজ
দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল: আলী রীয়াজ

দেশে ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেগুলো যাতে ভবিষ্যতে না হয় সেজন্য গণতান্ত্রিক শক্তিগুলো সংগ্রাম করেছে। এক্ষেত্রে বিএনপি অগ্রগণ্য ভূমিকা পালন Read more

জীবননগর সীমান্ত দিয়ে ৫৪ জনকে পুশইন করলো বিএসএফ
জীবননগর সীমান্ত দিয়ে ৫৪ জনকে পুশইন করলো বিএসএফ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দু' দফায় ৫৪ জন বাংলাদেশিকে পুশইন করেছে। এদের মধ্যে পুরুষ Read more

আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক, নেই এনজো
আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের দলে চমক, নেই এনজো

২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির দলে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, Read more

চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা
চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা নেই: ধর্ম উপদেষ্টা

চট্টগ্রামের সীতাকুণ্ডে চন্দ্রনাথ মন্দিরের জায়গায় মসজিদ নির্মাণের পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ Read more

নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী
নিজ দেশের মিডিয়াকে ‘সার্কাস’ বললেন সোনাক্ষী

ভারতীয় সংবাদমাধ্যমে যেকোনো ঘটনাকে তিলকে তাল বানানো নতুন কিছু নয়। সেই সঙ্গে স্বাভাবিক ঘটনাকে অতিরঞ্জিত করে প্রচার করার মতো অভিযোগও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন