মুন্সীগঞ্জের লৌহজংয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুতের দায়ে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত উপজেলার মালির অংক বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।তিনি বলেন, ‘মেসার্স পদ্মা বেকারিতে বিস্কুট, কেক, পাউরুটি ইত্যাদি খাদ্যদ্রব্য অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত করা হচ্ছিল। এ কারণে প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ পাশাপাশি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশে খাদ্য উৎপাদনের নির্দেশনা দেওয়া হয়েছে।এছাড়া বাজার এলাকার বেকারি ও মুদি দোকানগুলোতেও তদারকি চালানো হয়। এ সময় দোকানগুলোর মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয় এবং মেয়াদোত্তীর্ণ ও তারিখবিহীন পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়।অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. নাজমুল ইসলাম এবং লৌহজং থানা পুলিশের একটি দল।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন
রাজধানীতে হঠাৎ দুই বাসে আগুন

রাজধানীতে দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে কে বা কারা ও কী উদ্দেশ্যে আগুন দিয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো Read more

বাজারে আসছে গুগল পিক্সেল-১০
বাজারে আসছে গুগল পিক্সেল-১০

টেক জায়ান্ট গুগলের তৈরি মুঠোফোন পিক্সেলের নতুন সংস্করণ উন্মোচন হচ্ছে আজ বুধবার। গুগলের ওয়েবসাইট ও ফেসবুক পেজে গত কয়েকদিন ধরেই Read more

গার্দিওলার হাজারতম ম্যাচে সিটির দুর্দান্ত জয়
গার্দিওলার হাজারতম ম্যাচে সিটির দুর্দান্ত জয়

পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের ১০০০তম ম্যাচে লিভারপুলকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় Read more

নাগরপুরে আলোচিত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও গ্রেফতার
নাগরপুরে আলোচিত বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিও গ্রেফতার

টাঙ্গাইলের নাগরপুরে বেজি গ্রুপের প্রধান এনাম জাবির অমিওকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। শুক্রবার(১৫ আগস্ট) ভোরে উপজেলার গয়হাটাতে অভিযান চালিয়ে Read more

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

তিন দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা বিমান বন্দরে পৌঁছান তিনি।এর আগে, Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন