বিগঞ্জের বানিয়াচংয়ে রিয়াজুর রহমান রিয়াজ (২৬) নামের এক রাজমিস্ত্রি যুবক নিখোঁজ হয়েছেন। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের বাসিয়া পাড়া মহল্লার আজিজুর রহমান রেনু মিয়ার ছেলে। নিখোঁজ যুবকের বড় ভাই আমিনুর রহমান বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার (১৩ জুলাই) সকালে রাজমিস্ত্রির কাজের উদ্দেশ্যে রিয়াজ সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় রওনা হন। প্রতিদিনের মতোই কাজে যাওয়ার পর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। বিকেলের দিকে পরিবারের সদস্যরা তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন, তবে সেটি বন্ধ পান। রিয়াজের কোনো খোঁজ না পেয়ে পরিবার বিভিন্ন স্থানে যোগাযোগ করেও ব্যর্থ হয়। পরবর্তীতে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজ রিয়াজ রাজমিস্ত্রির পেশায় কর্মরত ছিলেন এবং নিজেই কাজের ঠিকাদারি করতেন বলে জানান তার পরিবারের সদস্যরা। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মস্তোফা বলেন, ‘আমরা নিখোঁজ রিয়াজুর রহমানকে উদ্ধারে র‌্যাবের সহযোগিতায় তদন্ত ও খোঁজ চালিয়ে যাচ্ছি।’ এদিকে রিয়াজের নিখোঁজ হওয়ার ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। দ্রুত তার সন্ধান কামনা করছেন স্থানীয় এলাকাবাসী ও স্বজনরা। এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশ মাথা পেতে নিলেন
বিএনপির যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী তারেক রহমানের নির্দেশ মাথা পেতে নিলেন

দীর্ঘদিনের আন্দোলনে বিএনপির সারথি হিসেবে আছে শরিক দলগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের সঙ্গে যে কয়টি আসন সমঝোতা হয়েছে সেখানে Read more

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই শতাধিক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি দুই শতাধিক

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে এবং একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন Read more

মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
মির্জাপুরে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

টাঙ্গাইলের মির্জাপুরে আত্মকর্মসংস্থান প্রকল্পের অর্থায়নে নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার বাওয়ার কুমারজানি গ্রামে Read more

কাতারে গ্যাস স্থাপনায় হামলা, তীব্র ঝুঁকিতে পাকিস্তান-বাংলাদেশ-ভারত
কাতারে গ্যাস স্থাপনায় হামলা, তীব্র ঝুঁকিতে পাকিস্তান-বাংলাদেশ-ভারত

কাতারের বৃহত্তম তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন ও রপ্তানি কেন্দ্র রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে মাত্র ১২ ঘণ্টারও কম সময়ে দুইবার Read more

পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুসহ ৭০০ ফিলিস্তিনি নিহত
পানি নিতে গিয়ে ইসরায়েলি হামলায় শিশুসহ ৭০০ ফিলিস্তিনি নিহত

গাজায় পানি নেওয়ার জন্য অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলায় শিশুসহ ৭০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির Read more

রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
রাজধানীতে বখাটেদের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন

রাজধানীর হাতিরঝিল থানাধীন মগবাজার মধুবাগে বখাটেদের ছুরিকাঘাতে মো. রাব্বি (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।শুক্রবার (২০ মার্চ) রাত পৌনে ৮টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন