সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান (৭০) এর বাঁশের মুগুরের আঘাতে ছোট ভাই মজিবুর রহমান (৬০) নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক বড় ভাই ফজলুর রহমান (৭০) কে বৃহস্পতিবার (১৭ জুলাই) নিজ বাড়ি থেকে সকালে আটক করেছে বিশ্বম্ভরপুর থানা পুলিশ। বুধবার (১৬ জুলাই) এশার নামাজের সময় চরগাও মসজিদে ঘটনাটি ঘটেছে। নিহত মজিবুর রহমান উপজেলা ধনপুর ইউনিয়নের চরগাও গ্রামে কান্দু মুন্সির ছেলে। ঘাতক ফজলুর রহমান নিহতের আপন বড় ভাই।পুলিশ ও স্থানীয় এলাকা বাসী কাছ থেকে জানা গেছে, জমি সংক্রান্ত বিষয়ে দুপুরে বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান (৭০) এর সাথে ছোট ভাই মজিবুর রহমান (৬০) এর মধ্যে কথা কাটাকাটি ও উত্তেজনা বিরাজ করছিল। রাতে ছোট ভাই মোহাম্মদ মজিবুর রহমান এশার নামাজে যান। তিনি এশার নামাজ জামাতের সাথে পড়ছিলেন। শেষ রাকাতের সময় বড় ভাই মোহাম্মদ ফজলুর রহমান (৭০) মসজিদের ভেতরে প্রবেশ করে মজিবুর রহমান (৬০) কে বাঁশের মুগুর দিয়ে মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হলে মুসল্লীরা ও পরিবারের লোকজন মজিবুর রহমানকে রাতে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হয়। কর্তব্যরত চিকিৎসকগণ উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানোর পরামর্শ দিলে রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মজিবুর রহমানের মৃত্যু হয়।নিহতের সত্যতা নিশ্চিত করে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল মুখলেছুর রহমান জানান, নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ফজলুর রহমান (৭০) কে আটক করা হয়েছে। ওসি আরও জানান, লাশ এখনও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা
৫০তম বিসিএস লিখিত পরীক্ষার কঠোর নির্দেশনা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার্থীদের জন্য নতুন ও কঠোর নির্দেশিকা প্রকাশ করেছে। গতকাল রবিবার (১৫ মার্চ) Read more

সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম
সেইফ এক্সিট নয়, আমি দেশেই থাকবো: ফারুক ই আজম

‘আমি নিজে একজন মুক্তিযোদ্ধা, তাই সেইফ এক্সিট আমার জন্য নয়। আমি এ দেশেই থাকবো’ এমন মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও Read more

‘মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’
‘মধ্যরাত পর্যন্ত সংসদ ভবনে পালিয়ে ছিলেন শিরীন শারমিন-পলকসহ ১২ জন’

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট বেলা ১১টা থেকে রাত আড়াইটা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের একটি কক্ষে পালিয়ে ছিলেন Read more

জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক
জনবল নিয়োগ দেবে প্রাইম ব্যাংক

প্রাইম ব্যাংক পিএলসিতে ‘রিলেশনশিপ ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৩ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: প্রাইম Read more

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত  
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ১৮ কর্মকর্তা-কর্মচারী চাকরিচ্যুত  

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনার ঈশ্বরদীতে নির্মানাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের একসঙ্গে ১৮ কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে ‘নিরাপত্তার স্বার্থে’ Read more

গোয়ালন্দে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গোয়ালন্দে বিপুল পরিমাণ ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দে ২ হাজার ২পিস ইয়াবাসহ হাসান রেজা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (১৬ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন