ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পরিস্থিতি নিয়ে “সুখবর” রয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে বৈঠকের আগে একথা জানালেন তিনি।তবে গাজা নিয়ে ঠিক কোন ধরনের ‘সুখবর’ তার কাছে রয়েছে তা মার্কিন রিপাবলিকান এই প্রেসিডেন্ট খোলসা করেননি। বৃহস্পতিবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু। স্থানীয় সময় বুধবার (১৬ জুলাই) হোয়াইট হাউসে এক বিল স্বাক্ষর অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফকে উদ্দেশ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমাদের গাজা নিয়ে কিছু ভালো খবর আছে এবং আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা খুব উচ্চপর্যায়ে কাজ করছি। আপনি দারুণ কাজ করছেন।” যদিও ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি, তবে তার এই মন্তব্য এমন সময়ে এলো যখন তিনি হোয়াইট হাউসে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান আল থানির সঙ্গে ডিনার বৈঠকে বসার প্রস্তুতি নিচ্ছেন। অনুষ্ঠানটি প্রেসের জন্য ‘ক্লোজড’ হিসেবে তালিকাভুক্ত থাকলেও অতীত অভিজ্ঞতায় দেখা গেছে প্রেসকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়ে থাকে।আনাদোলু বলছে, এই কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বৈঠকটি এমন সময় হচ্ছে যখন অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে।ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো গত মঙ্গলবার জানায়, দোহায় গত ২৪ ঘণ্টায় এই আলোচনায় “নাটকীয় অগ্রগতি” হয়েছে। গত ৬ জুলাই শুরু হওয়া আলোচনায় মূল লক্ষ্য হলো যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময়ের একটি চুক্তিতে পৌঁছানো।ইসরায়েলের চ্যানেল ১৩ এক প্রতিবেদনে জানায়, “চুক্তির পথে এখন বাধা নেই”। সেখানে আলোচনার সঙ্গে জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরায়েলি কর্মকর্তার বরাতে বলা হয়, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা প্রত্যাহারে “অতিরিক্ত নমনীয়তা” প্রদর্শনের অনুমোদন দিয়েছেন, যা আলোচনার গতি বাড়িয়েছে।প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল গাজায় ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে। এতে এখন পর্যন্ত প্রায় ৫৮ হাজার ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশ নারী ও শিশু। এখনও ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন এবং লাখ লাখ মানুষ গৃহহীন। খাদ্যাভাবও চরমে পৌঁছেছে।ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, হামাস এখনো প্রায় ৫০ জন ইসরায়েলিকে বন্দি করে রেখেছে, যাদের মধ্যে ২০ জনকে জীবিত মনে করা হচ্ছে। অন্যদিকে, ইসরায়েলের কারাগারে ১০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দি রয়েছেন।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে প্রধান বিচারপতি Read more

মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী
মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ পাশে Read more

পিলখানা বিদ্রোহ: বিডিআরের আরও ৪০ জওয়ানের জামিন
পিলখানা বিদ্রোহ: বিডিআরের আরও ৪০ জওয়ানের জামিন

পিলখানা বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক আইনে করা মামলায় কারাগারে আটক আরও ৪০ বিডিআর জওয়ান জামিন পেয়েছেন।ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক ইব্রাহিম Read more

দিনাজপুর–৬ আসনে জামায়াতের মনোনয়নপত্র সংগ্রহ
দিনাজপুর–৬ আসনে জামায়াতের  মনোনয়নপত্র সংগ্রহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর–৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।বৃহস্পতিবার Read more

পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু
পুকুরে ডুবে দুই রোহিঙ্গা শিশুর মৃত্যু

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আই/২ ব্লকে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই রোহিঙ্গা শিশুর Read more

টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার
টাঙ্গাইলে আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্য গ্রেফতার

টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্স ফ্যাক্টরিতে দুর্ধর্ষ ডাকাতির মামলায় ৯ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া ডাকাতির ১৫ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন