জার্মানির সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করার প্রথম সপ্তাহে অন্তত ২৪ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দিয়েছে দেশটির সীমান্তরক্ষীরা। পোলিশ সংবাদ সংস্থা পিএপি এ তথ্য জানিয়েছে।পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কনরাড সুয়েপ বলেছেন, গত ৭ থেকে ১৩ জুলাই পর্যন্ত জার্মান-পোলিশ সীমান্তে ৬৭ হাজার মানুষ এবং ২৮ হাজার ৫০০ টিরও বেশি গাড়ি তল্লাশি করা হয়েছে। দেশটির মধ্য বামধারার সরকার রাজনৈতিক চাপের মুখে গত ৭ জুলাই থেকে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রতিবেশী জার্মানি এবং লিথুয়ানিয়ার সঙ্গে থাকা সীমান্তে পুলিশি তল্লাশি শুরু করে।পোল্যান্ডের এই পদক্ষেপকে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া জার্মানির সীমান্ত নিয়ন্ত্রণের প্রতিক্রিয়া হিসাবেও দেখা হচ্ছে। পোলিশ সীমান্তরক্ষী বাহিনীর মুখপাত্র কনরাড সুয়েপ আরো জানিয়েছেন, প্রথম সপ্তাহে লিথুয়ানিয়ার সঙ্গে থাকা সীমান্তে অন্তত ৪০ হাজার মানুষ এবং ১৯ হাজার পাঁচশটি গাড়ি তল্লাশি করা হয়েছে।এই সময়ের মধ্যে ১৫ জন অভিবাসীকে পোল্যান্ডে ঢুকতে বাধা দেয়া হয়েছে। এছাড়া লিথুয়ানিয়ার সঙ্গে থাকা প্রত্যাবাসন চুক্তির আওতায় ১৯ অভিবাসীকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে।সীামন্ত তল্লাশির শুরু করার পর থেকে এ পর্যন্ত আট সন্দেহভাজন মানবপাচারকারীকে আটক করেছে পোলিশ কর্তৃপক্ষ। জার্মানি এবং লিথুয়ানিয়ার সঙ্গে মোট ৬৫টি সীমান্ত ক্রসিংয় রয়েছে পোল্যান্ডের। এগুলোর মধ্যে ১৬টিতে এখন স্থায়ী সীমান্ত তল্লাশির ব্যবস্থা রয়েছে। অন্য সীমান্তগুলোতে আংশিক নিয়ন্ত্রণ জারি রয়েছে।পোল্যান্ডের সীমান্ত নিয়ন্ত্রণের কারণে লিথুয়ানিয়ায় এখনও বড় কোনো প্রভাব পড়েনি বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। লিথুয়ানিয়ান সীমান্তরক্ষী বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, ‘‘পোল্যান্ডের সীমান্ত নিয়ন্ত্রণের কারণে ভ্রমণকারীদের কোনো সমস্যা হয়নি।’’কিন্তু উল্টো চিত্র জার্মান-পোলিশ সীমান্তে। জার্মান কর্তৃপক্ষ বলছে দীর্ঘ যানজটের কথা। গ্রীষ্মের ছুটি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ এই মাসের শেষ দিকে সীমান্তে যানজট পরিস্থিতি আরো তীব্র হবে শঙ্কা করছে জার্মানি। ইনফোমাইগ্রেন্টস।এবি 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা
খোকন দাস হত্যা: নৃশংসতায় থমকে গেছে একটি পরিবারের জীবনচাকা

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে শরীয়তপুরের ডামুড্যার তিলই গ্রামে থেমে গেছে একটি পুরো সংসারের জীবনচাকা। ওষুধ ব্যবসায়ী ও বিকাশ এজেন্ট Read more

‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’
‘আমলাতান্ত্রিক জটিলতা দূর করে অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে’

রাজনীতির পাশাপাশি দেশের অর্থনীতিকেও গণতান্ত্রিক করার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন বিএনপির স্ট্যান্ডিং কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।আজ বুধবার (১৪ জানুয়ারি) ইন্টারন্যাশনাল Read more

বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’
বৃষ্টির পরও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

বৃষ্টির ঝমঝম শব্দে যদিও ঢাকার বাসিন্দাদের ঘুম ভাঙল, তবে রাজধানীর বাতাসে আজও নেই স্বস্তি। রয়েছে ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) Read more

বেড়েছে স্বর্ণের দাম
বেড়েছে স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়িয়ে দেশের বাজারে আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) স্বর্ণ Read more

বরিশালে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু, একদিনে মৃত্যু ৩
বরিশালে চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু, একদিনে মৃত্যু ৩

  দিন যতই যাচ্ছে, ততই বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বেড়েই চলেছে। পাশাপাশি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যার সাথে রোগী মৃত্যুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন