গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা–সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। হাসপাতাল ও পরিবার সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিহতরা হলেন- গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (২৫) কোটালীপাড়ার রমজান কাজী (১৮) ও টুঙ্গীপাড়ার সোহেল রানা মোল্লা (৩০)। বুধবার (১৬ জুলাই) বিকালে গোপালগঞ্জের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবিতেশ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, বিকালে ৩ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তারা গুলিবিদ্ধ ছিলেন। আরও ৯ জনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের অস্ত্রোপচার চলছে।ওই সংঘর্ষের ঘটনায় আহত অনেকে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।এদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ ও হামলার ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জে কারফিউ জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার।বুধবার সন্ধ্যায় প্রেস উইংয়ের পাঠানো বার্তায় এ কথা জানানো হয়।বার্তায় বলা হয়, আজ বুধবার রাত ৮টা থেকে পরবর্তী দিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে জেলার বিভিন্ন স্থানে ঘটে যাওয়া অস্থিরতা ও সংঘাতের পরিপ্রেক্ষিতে জননিরাপত্তা নিশ্চিত করতে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কারফিউ চলাকালীন সময়ে জনসাধারণের চলাচল সীমিত থাকবে এবং বিশেষ প্রয়োজন ছাড়া কেউ বাইরে বের হতে পারবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)
টিভিতে আজকের খেলা (১৯ সেপ্টেম্বর)

এশিয়া কাপের শেষ গ্রুপপর্বের ম্যাচে আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ওমানের মুখোমুখি হবে ভারত। একইদিন রয়েছে টোকিওতে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের খেলা।ক্রিকেটএশিয়া Read more

হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়
হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ, নুহাশপল্লীতে ভক্তদের ভিড়

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। নন্দনকানন নুহাশপল্লীতে তাঁর পরিবারের স্বজন ও শুভানুধ্যায়ীরা লেখককে স্মরণ করলেন। হুমায়ূন আহমেদের আদর্শ Read more

হিন্দু-মুসলিম মিলেমিশে দেশকে রক্ষা করতে চাই : মিয়া গোলাম পরওয়ার
হিন্দু-মুসলিম মিলেমিশে দেশকে রক্ষা করতে চাই : মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘হিন্দু-মুসলিম মিলেমিশে এই দেশকে রক্ষা করতে চাই।’ কোনো Read more

আরও ১৪ দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা
আরও ১৪ দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

দেশের আরও ১৪টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২৬ জুলাই) বিকেল ৫টায় রাষ্ট্রীয় Read more

গলাচিপায় পাঁচ আ.লীগ নেতা গ্রেফতার
গলাচিপায় পাঁচ আ.লীগ নেতা গ্রেফতার

পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’-এর আওতায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন