জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যারা গণঅভ্যুত্থানের পক্ষে রয়েছেন, নতুন বাংলাদেশের পক্ষে রয়েছেন আপনাদের দায়িত্ব নিতে হবে। এই গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র না হয়ে ওঠে।বুধবার (১৬ জুলাই) শহরের পৌরপার্ক এলাকার এনসিপির সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন।এসময় তিনি বলেন, পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আপনাদের রক্ষা করার দায়িত্ব, গোপালগঞ্জকে রক্ষা করার দায়িত্ব, বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই নিতে হবে।নাহিদ ইসলাম বলেন, যদি আজকে বাধা দেওয়া না হতো তাহলে গোপালগঞ্জের সাধারণ জনতা এখানে লোকে লোকারণ্য হতো। আমরা এখানে গোপালগঞ্জের নাম বদলাতে আসিনি। আমরা এসেছি শান্তি এবং নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি নিয়ে।তিনি বলেন, আপনারা যারা দূর থেকে শুনছেন, আমরা আজকে গোপালগঞ্জ এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচিতে। আমরা এসেছি ভবিষ্যত বাংলাদেশে, এই নতুন বাংলাদেশের গোপালগঞ্জবাসীর অধিকার প্রতিষ্ঠা করতে। শান্তি এবং দেশ গড়ার আহ্বার নিয়ে গোপালগঞ্জ এসেছি।এনসিপি আহ্বায়ক বলেন, মুজিববাদীরা আজকে বাধা দিয়েছে। আমরা জুলাই অভ্যুত্থানের সময় বলেছিলাম, ‘বাধা দিলে বাধবে লড়াই। সেই লড়ােইয়ে জিততে হবে’। আজকে আবারও বাধা দিয়েছে। আর লড়াইয়ে আমরা জিতবো। এর জবাব আমরা দেবো।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এ সময় বজ্রসহ বৃষ্টি হতে Read more

পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’
পত্রিকা: ‘সরকারে গেলে কী করবে বিএনপি জানতে চাচ্ছেন কূটনীতিকরা’

বৃহস্পতিবার প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনামে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের খবর প্রাধান্য পেয়েছে। সেইসাথে নির্বাচন আয়োজনের ঘোষণাকে বিএনপি স্বাগত জানালেও Read more

আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ
আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে বাগেরহাট-২ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে এই Read more

বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না
বগুড়া-২ আসনে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।রবিবার Read more

খাগড়াছড়িতে ১৫ বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা
খাগড়াছড়িতে ১৫ বছর পর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা

প্রায় ১৫ বছর পর খাগড়াছড়ি জেলা ছাত্রদলের ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে ) কেন্দ্রীয় সংসদ Read more

মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর ধ্বংসাবশেষের ছবি নিয়ে তোলপাড়
মার্কিন যুদ্ধবিমান এফ-১৫ই-এর ধ্বংসাবশেষের ছবি নিয়ে তোলপাড়

সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া কিছু ধ্বংসাবশেষের ছবি পরীক্ষা করে বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি একটি 'এফ-১৫ই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন