ব্রাজিলিয়ান ক্লাব বোতাফোগোর সাথে পাঁচ বছরের চুক্তি করার মাত্র কয়েক মাসের মধ্যেই স্প্যানিশ ক্লাব আথলেটিকো মাদ্রিদের সঙ্গে চক্তি করতে যাচ্ছেন আর্জেন্টাইন মিডফিল্ডার থিয়াগো আলমাদা। গত বছর ৬ জুলাই বোতাফোগোর সঙ্গে চুক্তিবদ্ধ হন বিশ্বকাপজয়ী আলমাদা। তবে ব্রাজিলিয়ান জার্সিতে মাত্র ১৭ ম্যাচ খেলার পর গত ডিসেম্বরে ফরাসি ক্লাব অলিম্বিক লিঁওতে যোগ দেন তিনি। সেখানে লিগ ওয়ানে ১৬ ম্যাচ খেলেন ২৪ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার।তবে এবার তার ঠিকানা হতে যাচ্ছে লা লিগার ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদ। ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, আলমাদাকে দলে নিতে বোতাফোগোর সঙ্গে সমঝোতায় পৌঁছেছে তারা। এখন কেবল বাকি আছে মেডিকেল পরীক্ষা ও আনুষ্ঠানিক চুক্তি। সব কিছু ঠিকঠাক থাকলে, খুব শিগগিরই আলমাদা হয়ে যাবেন অ্যাথলেটিকোর স্থায়ী সদস্য।ইএসপিএন জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ইতোমধ্যেই স্পেনের ক্লাবটিতে যোগ দিতে সম্মতি দিয়েছেন। ধারণা করা হচ্ছে, ট্রান্সফার ফি হতে পারে ১৫ থেকে ২০ মিলিয়ন ইউরো।মাঠে আলমাদার ভিন্নধর্মী খেলার ধরন নজরে এনেছে অ্যাথলেটিকোর। মাঝমাঠ কিংবা উইং—দুই জায়গাতেই সমানভাবে কার্যকর তিনি। এদিকে আরেক আর্জেন্টাইন রদ্রিগো ডি পলকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামি। ট্রান্সফার ফি নিয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। তার সঙ্গে অ্যাথলেটিকোর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের জুনে। ফলে ক্লাবটি তাকে এবারই বিক্রি করে দিতে আগ্রহী। এক্ষেত্রে আলমাদাকে বিকল্প হিসেবে ভাবছে মাদ্রিদের দলটি।উল্লেখ্য, আলমাদা এর আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব আটলান্টা ইউনাইটেডে খেলেছেন। সেখান থেকে ২১ মিলিয়ন ডলারে বোতাফোগোতে যোগ দিয়ে এমএলএস ও ব্রাজিলিয়ান লিগ ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ট্রান্সফারে পরিণত হয়েছিলেন তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দাঁড়িয়ে থাকা ট্রেলারে বাসের ধাক্কা, নিহত ১৮
দাঁড়িয়ে থাকা ট্রেলারে বাসের ধাক্কা, নিহত ১৮

এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে। মন্দিরে পূজা শেষে একটি বাসে করে ফিরছিলেন পূণ্যার্থীরা। কিন্তু, পথিমধ্যে দাঁড়িয়ে Read more

ট্রেন-বাসের সংঘর্ষে নিহতের পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা
ট্রেন-বাসের সংঘর্ষে নিহতের পরিবারকে আর্থিক সহয়তার ঘোষণা

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় রেলক্রসিংয়ে বাস ও ট্রেন সংঘর্ষে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা Read more

জীবননগরে ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২
জীবননগরে ডিবির অভিযানে এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

চুয়াডাঙ্গার জীবননগরে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দু'মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের Read more

বেনাপোলে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, তদন্ত কমিটি গঠন
বেনাপোলে আড়াই কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, তদন্ত কমিটি গঠন

বেনাপোল স্থলবন্দরের বাইপাস সড়ক থেকে কাগজপত্রবিহীন আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য আটকের ঘটনায় নড়েচড়ে বসেছে বন্দর কর্তৃপক্ষ। ঘটনা তদন্তে বন্দরের Read more

৭ অক্টোবর: নামাজের সময়সূচি
৭ অক্টোবর: নামাজের সময়সূচি

আজ মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫ ইংরেজি, ২২ আশ্বিন ১৪৩২ বাংলা, ১৪ রবিউস সানি ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার Read more

পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা

পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বীরু মোল্লা (৪৮) নামের এক ইউনিয়ন বিএনপি নেতা নিহত হয়েছেন। বুধবার (১৭ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন