কক্সবাজারের চকরিয়ায় গভীর রাতে এক পুলিশ সদস্যের ভাড়া বাসায় ঢুকে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় দুটি মোবাইল ও নগদ টাকা নিয়ে যায়।সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর স্বামী কক্সবাজার ট্যুরিস্ট পুলিশে কর্মরত। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন।অভিযোগ সূত্রে জানা গেছে, রাতের নীরবতা ভেঙে এক অজ্ঞাত যুবক রান্নাঘরের জানালা ভেঙে বাসার ভেতরে প্রবেশ করে। তার হাতে ছিল একটি টর্চলাইট ও একটি ধারালো দা। ঢুকেই অস্ত্রের মুখে স্ত্রীকে ভয়ভীতি দেখিয়ে তার মোবাইল ফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে রান্নাঘরে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।ধর্ষণের সময় ঘরে থাকা তার দুই শিশু সন্তান চিৎকার করে কাঁদতে থাকে। তাদের কান্না শুনে পাশের ভাড়াটিয়ারা ছুটে আসেন। পরে খবর পেয়ে রাতেই বাসায় ফেরেন পুলিশ সদস্য।পরদিন সকালে ভুক্তভোগীর স্বামী চকরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ চুরি, ভয়ভীতি ও ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেন।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ধর্ষণ, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।এদিকে কক্সবাজারে সম্প্রতি একের পর এক ভয়াবহ অপরাধের ঘটনা ঘটছে। পর্যটননির্ভর এই জেলায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, মাদক কারবার, অস্ত্র চোরাচালান এবং রোহিঙ্গা সংশ্লিষ্ট অপরাধ বেড়েই চলেছে। এবার পুলিশের পরিবারের সদস্য নিজ বাসায় ধর্ষণের শিকার হওয়ায় জনমনে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে।স্থানীয়দের অভিযোগ, অপরাধীরা এখন এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, রাতের আধারে একটি পরিবারকেও ঘরে ঢুকে রেহাই দিচ্ছে না। তাদের মতে, পুলিশের পরিবারের সদস্যই যদি নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের ভাগ্যে কী আছে?ভুক্তভোগীর স্বজন ও প্রতিবেশীরা বলছেন, ধর্ষককে গ্রেপ্তার করলেই চলবে না, দ্রুততম সময়ের মধ্যে তার বিচার হওয়া জরুরি। নইলে এমন দুঃসাহসী ঘটনা আরও ঘটবে, আর মানুষ বিচারহীনতার গ্লানিতেই জর্জরিত থাকবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রিয়ালকে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে আর্সেনাল
রিয়ালকে হারিয়ে ১৬ বছর পর সেমিফাইনালে আর্সেনাল

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগেই বড় হারের যন্ত্রণা নিয়ে মাঠ ছেড়েছিল রিয়াল মাদ্রিদ। তবে নামটা যেহেতু রিয়াল তাই প্রত্যাবর্তনের Read more

গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট
গজারিয়ায় গ্যারেজে ডাকাতি, পাঁচ লাখ টাকার ব্যাটারি লুট

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নৈশপ্রহরীকে বেঁধে রেখে দুটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতচক্র ১০টি অটোরিকশার মোট ৩৪টি ব্যাটারি লুট Read more

ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম
ভারত থেকে দেশবিরোধী অপকৌশলে লিপ্ত শেখ হাসিনা: আজহারুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সদস্য এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, ভারতে বসে দেশবিরোধী নানা অপকৌশলে লিপ্ত রয়েছেন শেখ Read more

শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন
শেবাচিম হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন

বরিশালের সাধারণ ছাত্র জনতার ব্যানারে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্বাস্থ্য খাতের অনিয়ম, হয়রানি, অব্যবস্থাপনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত Read more

‘সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’ বলে গৃহকর্তাকে থাপ্পড় দিলেন ডাকাত দল
‘সিসি ক্যামেরা কেন লাগিয়েছিস’ বলে গৃহকর্তাকে থাপ্পড় দিলেন ডাকাত দল

বাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে-বাইরে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সেই ক্যামেরার সংযোগ কেটে দিয়েই বসতঘরে ঢুকে পড়ে সশস্ত্র ডাকাতরা। Read more

রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি
রংপুরে ছাঁদ কেঁটে স্বর্ণের দোকান চুরি

রংপুরের তারাগঞ্জ উপজেলায় রাতের আঁধারে ছাঁদ কেঁটে এক স্বর্ণের দোকান চুরির ঘটনা ঘটেছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তারাগঞ্জ সোনালী ব্যাংক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন