ফরিদপুরের আলফাডাঙ্গায় মো. সাদি মোল্যা (২৪) নামের এক মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাকে কারাগারে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট আবেদন জানিয়েছেন তার বাবা-মা।মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে আলফাডাঙ্গা ইউএনও রাসেল ইকবালের কার্যালয়ে হাজির হয়ে লিখিত আবেদন করেন ওই বাবা-মা।ভুক্তভোগী দম্পতি হলেন, উপজেলার বানা ইউনিয়নের গড়ানিয়া এলাকার বাসিন্দা মো. হিমায়েতুল ইসলাম ও মোসা. হানিফা খাতুন। হিমায়েতুল দম্পতি জানান, তাদের দ্বিতীয় সন্তান সাদি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশা করে বাড়ি ফিরে তাদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করে। নেশার টাকা না দিলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। নেশার টাকা জোগাড় করার জন্য ঘরের আসবাবপত্র বিক্রি করে দেয়। এমনকি অতিরিক্ত নেশায় আসক্ত হলে কোন কিছু না পেলে ঘরের চালার টিন পর্যন্ত খুলে বিক্রি করে দেয়। এই দম্পতি জানান, ইতিপূর্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ছেলেকে তিন মাসের কারাদণ্ড দেন। কিন্তু কারাভোগ করে এসে আরও বেপরোয়া হয়ে ওঠেছে। নিজ সন্তানের এমন কর্মকাণ্ডে তারা অতিষ্ঠ। এখন অসহায় অবস্থার মধ্যে পড়েছেন।এসব বলতে গিয়ে একপর্যায়ে কেঁদে ফেলেন এই দম্পতি। অশ্রুসিক্ত নয়নে তারা বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা ভীত-সন্ত্রস্ত। মাদকাসক্ত ছেলের দ্বারা যেকোন সময় আমরা বড় ধরনের বিপদের আশঙ্কা করছি। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আমাদের ছেলেকে কারাগারে রাখতে চাই। এছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’এ বিষয়ে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘এরকম ঘটনা খুবই দুঃখজনক। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার
চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা বহিষ্কৃত, বিমানবন্দরে গ্রেপ্তার

ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে নারায়ণগঞ্জের বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।বৃহস্পতিবার (১৫ মে) সকালে ঢাকার হযরত Read more

ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
ধামরাইয়ে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে বিএনপিকে  গতিশীল এবং জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে ধামরাইয়ে মতবিনিময় সভা করেছেন ঢাকা Read more

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই ইউটার্নে আবারও প্রাণঘাতী দূর্ঘটনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সেই ইউটার্নে আবারও প্রাণঘাতী দূর্ঘটনা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ অংশে লরির ধাক্কায় একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার Read more

হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ
হেরে সিরিজ শুরু  করল বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। ব্যাটে-বলে ব্যর্থতার ম্যাচে ১৬ রানে পরাজয় বরণ করেছে স্বাগতিকরা। এই Read more

ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ভর্তি ৩৩৭
ডেঙ্গুতে প্রাণ গেল ২ জনের, হাসপাতালে ভর্তি ৩৩৭

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ের মধ্যে আরও ৩৩৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বৃহস্পতিবার Read more

এনসিপির কমিটি গঠনে জেলা-উপজেলা আহ্বায়কের বয়স নির্ধারণ
এনসিপির কমিটি গঠনে জেলা-উপজেলা আহ্বায়কের বয়স নির্ধারণ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা ও উপজেলা কমিটি গঠনের ক্ষেত্রে আহ্বায়কের বয়স সর্বনিম্ন ৪০ বছর হতে হবে বলে সিদ্ধান্ত নেওয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন