ফুটবল বিশ্ব আজ এক বিরল ঘটনার সাক্ষী হলো, যেখানে অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ম্যাচের নিষ্পত্তি হতে সময় লাগলো সাড়ে চার ঘণ্টা! তুমুল বৃষ্টি আর মাঠের অনুপযোগী অবস্থার কারণে বাংলাদেশ ও ভুটানের মধ্যকার ম্যাচটি শেষ পর্যন্ত দুটি ভিন্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই নাটকীয় ম্যাচে ৪-১ গোলে ভুটানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্টে নিজেদের তৃতীয় জয় তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। দলের পক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন শান্তি মার্ডি।মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ৩টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হলেও মুষলধারে বৃষ্টির কারণে মাঠ খেলার অযোগ্য হয়ে পড়ে। প্রথমার্ধে শান্তি মার্ডির গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। কোচ পিটার বাটলার এই ম্যাচে দলের নয়টি পরিবর্তন এনেছিলেন, যা দলের গভীরতা প্রমাণ করে।বিরতির পর নাটকীয়তার শুরু। মাঠের অবস্থা এতটাই খারাপ ছিল যে, ম্যাচ কমিশনার একাধিকবার মাঠ পর্যবেক্ষণের সিদ্ধান্ত নেন। মাঠকর্মীরা আপ্রাণ চেষ্টা করেও মাঠ খেলার উপযোগী করতে পারেননি। শেষ পর্যন্ত ম্যাচ কমিশনার আসিফ আনসার পার্শ্ববর্তী বসুন্ধরা কিংস ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের বাকি অংশ আয়োজনের সিদ্ধান্ত নেন।পরে সন্ধ্যা পৌনে ৭টায় নতুন ভেন্যুতে শুরু হয় ম্যাচের বাকি অংশ। ভুটান দ্বিতীয়ার্ধের শুরুতে সমতা ফেরাতে সক্ষম হলেও শান্তি মার্দির দ্বিতীয় গোলে বাংলাদেশ আবারও এগিয়ে যায়। এরপর কোচ পিটার বাটলার অভিজ্ঞ মুনকি, নবীরণ ও স্বপ্নাকে মাঠে নামান। নেমেই ব্যবধান বাড়ান মুনকি।দিনের সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন শান্তি মার্দি। তার হ্যাটট্রিকের সুবাদে বাংলাদেশ ৪-১ গোলের বিশাল জয় পায়। এই জয় শিরোপা জয়ের সম্ভাবনাকে আরও জোরালো করেছে। দ্বিতীয় ভাগটি মাঠের চারপাশে দাঁড়িয়ে উপভোগ করেছেন দর্শক এবং স্কোয়াডের বাইরে থাকা নারী ফুটবলাররাও। আগের ম্যাচে লাল কার্ড দেখায় মাঠে নামতে পারেননি সাগরিকা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
তিন অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে Read more

জীবননগর পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার
জীবননগর পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে ২ কেজি গাঁজা ও একটি বাইসাইকেল উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। পলাতক মাদক Read more

শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে কচু
শরীরে অক্সিজেন সরবরাহ ঠিক রাখে কচু

বাংলাদেশের মানুষের কাছে কচু খুবই পরিচিত একটি সবজি। দামে বেশ সস্তা এবং সহজলভ্য হওয়ায় এটি জনপ্রিয় সবজি। এর পাতা শাক Read more

মিরসরাইয়ে ১২ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১
মিরসরাইয়ে ১২ লিটার বিদেশি মদসহ গ্রেফতার ১

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ১৬টি বিদেশি কাঁচের মদের বোতলসহ আব্দুল কাইয়ুম (২৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।রবিবার (২৭ জুলাই) Read more

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের ২ জনসহ আটক ৯

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) ও পুলিশের যৌথ অভিযানে নওগাঁয় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ জনসহ ৯ জনকে Read more

ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক
ভোলায় অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ২০ জেলে আটক

ভোলার চরফ্যাশনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট ও জালসহ ২০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর রাতে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন