ফিলিস্তিনের গাজায় ট্যাংক বিস্ফোরিত হয়ে দখলদার ইসরায়েলের ৩ সেনা নিহত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় গাজার উত্তরাঞ্চলে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে ট্যাংকের ভেতর থাকা এক কর্মকর্তা আহত হন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।ট্যাংকে কীভাবে এমন প্রাণঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি নিরূপণের চেষ্টা করছে আইডিএফ। তাদের ধারণা সেনাদের ভুলের কারণে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।নিহত সেনারা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম, সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফাক্তর। যে কর্মকর্তা আহত হয়েছেন তার নাম প্রকাশ করেনি ইসরায়েলি সেনাবাহিনী।আহত-নিহত চার সেনাই ৪০১তম সাঁজোয়া ব্রিগেডের ৫২নং ব্যাটালিয়নে ছিলেন।ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের প্রাথমিক তথ্যে জানায়, হামাসের যোদ্ধারা হয়ত ট্যাংকে রকেট থেকে গ্রেনেড ছুড়েছিল। তবে পরবর্তীতে তারা জানায়, তাদের বিশ্বাস ট্যাংকের উপরিভাগে থাকা ত্রুটিপূর্ণে শেলের কারণে ট্যাংকের ভেতর বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে। ইসরায়েলি বাহিনী এখন প্রাণঘাতী এ বিস্ফোরণের সম্ভাব্য একাধিক কারণ তদন্ত করছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইন্তেকাল করেছেন সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী
ইন্তেকাল করেছেন সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী

পুলিশের সাবেক আইজিপি মো. মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (১ মে) পুলিশের এআইজি Read more

স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা
স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে যা করে, তা ধারণার তুলনায় অনেক জটিল, বলছেন গবেষকরা

স্ক্রিন টাইম এখন খারাপ খবরের প্রতীক হয়ে গেছে, তরুণদের মধ্যে হতাশা, আচরণগত সমস্যা এবং ঘুমের অভাবের জন্য একে দায়ী করা Read more

রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন
রঈস হত্যার খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন

মবভায়োলেন্সের মাধ্যমে গাজীপুরে ইমাম ও খতিব মাওলানা রঈস উদ্দিন হত্যার প্রতিবাদে চিহ্নিত খুনিদের বিচারের দাবিতে বাঘাইছড়িতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ Read more

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক Read more

তাইওয়ানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি Read more

পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫
পাবনায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৫

পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ডিগ্রী কলেজের অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম তোলা নিয়ে বিএনপি জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন