ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজিকে হারিয়ে শিরোপা জিতেছে চেলসি। নতুন আঙ্গিকে যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল দেখতে মাঠে হাজির ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি, প্রথা ভেঙ্গে চেলসির শিরোপা উদযাপনের সময় মঞ্চেও ছিলেন তিনি। তবে ফিফা ক্লাব বিশ্বকাপের আসল ট্রফি যাচ্ছে না চেলসির ঘরে। রেপ্লিকা পাচ্ছে লন্ডনের ক্লাবটি।ক্লাব বিশ্বকাপের আসল ট্রফিটি এখন থেকে ট্রাম্পের ওভাল অফিসে স্থায়ীভাবে থাকবে। চেলসির জন্য রেপ্লিকা একটি ট্রফি তৈরি করেছে ফিফা। যুক্তরাজ্য ভিত্তিক সম্প্রচারকারী সংবাদমাধ্যম ‘ডাজন’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছে ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘আমি ফিফা কর্মকর্তাদের বললাম, তোমরা কবে ট্রফিটা নিয়ে যাবে? ওরা বলল, আমরা কখনওই নিয়ে যাব না। এটা আপনার ওভাল অফিসে থাকবে। আমরা আরেকটা তৈরি করছি। আর ওরা সত্যিই আরেকটা ট্রফি বানিয়ে ফেলেছে। এটা খুবই রোমাঞ্চকর ছিল। এখন ট্রফিটা ওভালে আছে।’এদিকে সেই সাক্ষাৎকারেই ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রে সকার-এর পরিবর্তে ফুটবল নাম ব্যবহার বাধ্যতামূলক করতে পারেন তিনি। ট্রাম্প বলেন, ‘এটা ঐক্যের ব্যাপার। সবাইকে একত্রিত করা, দেশের মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়া। ফুটবল সম্ভবত সবচেয়ে আন্তর্জাতিক খেলা, যা পুরো বিশ্বকে একত্রিত করতে পারে।’দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই ফিফার সভাপতির সঙ্গে দারুণ সংযোগ তৈরি করেছেন ট্রাম্প। আগামী বছর ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। যার কারণে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে তারা। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দক্ষিণ চীন সাগরে ভারত-ফিলিপাইনের প্রথম যৌথ সামরিক মহড়া
দক্ষিণ চীন সাগরে ভারত-ফিলিপাইনের প্রথম যৌথ সামরিক মহড়া

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত জলসীমায় প্রথমবারের মতো যৌথ সামরিক মহড়া চালিয়েছে ভারত ও ফিলিপাইন। দুই দিনব্যাপী এই নৌ মহড়াটি শুরু Read more

প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টার সঙ্গে এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (১০ জুন) লন্ডনের একটি হোটেলে Read more

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু

ব্যাটারিচালিত অটোরিক্সার নিয়ন্ত্রণহীন চলাচলে বিশৃঙ্খল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সড়কগুলো। মোড়ে মোড়ে জটলা, দুর্ঘটনা আর ভাড়া নিয়ে বাকবিতণ্ডা নিত্যদিনের ঘটনা।শিক্ষার্থীদের এই Read more

দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা
দেশের সব কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫ আগস্ট পর্যন্ত দেশের সব Read more

দাওয়াত খেতে গিয়ে মার খেলেন আওয়ামী লীগ নেতা
দাওয়াত খেতে গিয়ে মার খেলেন আওয়ামী লীগ নেতা

মাগুরায় শহরের ভিটাসাইর এলাকায় সুন্নতে খতনা অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে বিএনপি কর্মীদের হামলার শিকার হয়েছেন মাগুরা পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা Read more

আনোয়ারায় মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
আনোয়ারায় মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ

চট্টগ্রামের আনোয়ারায় মহাসড়কের ওপর দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লার স্তুপ অপসারণ করায় প্রশংসা কুড়াচ্ছেন ৮ নম্বর চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন