বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ শিকার করে ভারতীয় জেলেরা। ইলিশসহ অন্তত ১০ প্রজাতির সামুদ্রিক মাছ শিকার করেন তারা। কিন্তু এসব মাছ আর তাদের নিজ দেশ ভারতে নিতে পারেননি। তার আগেই তারা ধরা পড়েন বাংলাদেশের নৌবাহিনীর হাতে। দুটি ফিশিং ট্রলারসহ ৩৪ জন ভারতীয় জেলে সোমবার গিবাগত রাতে আটক হন। তবে আটক জেলেদের মঙ্গলবার (১৫ জুলাই) বাগেরহাট জেল হাজতে পাঠানো হলেও জব্দ হওয়া আট হাজার কেজি অবৈধ মাছ নিলামে তুলে বিক্রি করে স্থানীয় মৎস্য অফিস।সোমবার (১৪ জুলাই) রাত ১১টা থেকে নিলামের হাকডাক শুরু হয়ে মঙ্গলবার (১৫ জুলাই) ভোররাতে রফা হয় নির্ধারিত দামে। ১৫ লাখ ৫০ হাজার টাকা নিলামে সর্বোচ্চ মূল্য দিয়ে মাছগুলো নেয় ‘সাগর ফিস’ নামে একটি প্রতিষ্ঠান। এর সাথে ভ্যাট (মূল্য সংযোজন কর) যোগ হয়ে মোট দাম হয় ১৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। আর এভাবেই ভারতীয় জেলেদের জালে ধরা অবৈধ মাছ হয়ে যায় বৈধ মাছ।মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম বলেন, সামুদ্রিক মৎস্য আইন-২০২০ অনুযায়ী শিকার হওয়া অবৈধ মাছ নিলামে তুলে বিক্রির বিধান রয়েছে। এ কারণে অবৈধভাবে ভারতীয় জেলেদের জালে ধরা ইলিশ, বেলে, রূপচাঁদা, ছুরি, চিংড়িসহ ১০ প্রজাতির আট হাজার সামুদ্রিক মাছ নিলামে তুলে বিক্রি করা হয়। বিক্রি হওয়া মাছের ১৭ লাখ ৮২ হাজার ৫০০ টাকা মঙ্গলবার (১৫ জুলাই) সকালে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।এর আগে বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করে নৌবাহিনী। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামে ভারতীয় দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে সন্দেহজনক মাছ ধরার ট্রলারের উপস্থিতি লক্ষ করে। এ সময় তারা ওই ট্রলারের দিকে এগোতে থাকলে মাছ ধরার ট্রলারগুলো পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে দুটি ভারতীয় ট্রলারকে বাংলাদেশের জলসীমার মধ্যে আটক করেন। আটক জেলেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আটক ৩৪ ভারতীয় জেলেদের বিরুদ্ধে সমুদ্র আইন (২০২০) ২৫ ‘এ’ বা মেরিন ফিশারিজ ‘ল’ ধারায় মামলা হয়েছে। মোংলা নৌঘাঁটির পেটি অফিসার রেজাউল করিম বাদী হয়ে এই মামলা করেন। আসামিদের বাড়ি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায়। তাদেরকে আদালতের মাধ্যমে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা কারগারে প্রেরণ করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!
বন্ধু না আসা পর্যন্ত বিয়েতে কবুল বললেন না বর!

কনের বাড়িতে চলছে রান্নাবান্না, অতিথি আপ্যায়ন। গাড়িবহর নিয়ে হাজির হয়েছে বরযাত্রীও। সবাই অপেক্ষা করছে কখন বিয়ে সম্পন্ন হবে, তারপর বরযাত্রীদের Read more

দিনাজপুরে ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন
দিনাজপুরে ইসলামী ব্যাংকে ‘অবৈধ নিয়োগ’ বাতিলের দাবিতে মানববন্ধন

ইসলামী ব্যাংকসহ দেশের ব্যাংকিং খাতে এস আলম গ্রুপের ‘অবৈধ নিয়োগ ও একচ্ছত্র দখলদারীত্ব’ বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বিরামপুর বৈষম্যবিরোধী চাকুরী Read more

প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী আটক, টাকা উদ্ধার
প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে দুই কর্মচারী আটক, টাকা উদ্ধার

নরসিংদীর শিবপুর উপজেলায় কাবিখা ও টিআর প্রকল্পের বিল জালিয়াতির মাধ্যমে ৫২ লাখ ৭৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার Read more

ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান
ধামইরহাটে মুক্তিযোদ্ধাদের কম্বল প্রদান

নওগাঁর ধামইরহাট উপজেলায় ৮৫জন বীর মুক্তিযোদ্ধা এবং ৩৬জন শীতার্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের কম্বল প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুর ১২টায় Read more

এশিয়া কাপে ভারতের পরিকল্পনায় নেই গিল-রাহুল
এশিয়া কাপে ভারতের পরিকল্পনায় নেই গিল-রাহুল

চলতি বছর সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ ২০২৫। শুরুতে ভারতে টুর্নামেন্টের এবারের আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে রাজনৈতিক Read more

শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের
শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের

শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে দুর্দান্ত শুরু বাংলাদেশেরবিস্তারিত আসছে.....এফএস

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন