ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে এক ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। নিহত ওই সেনা ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে  গণহত্যায় অংশ নিয়েছিলেন। গত ১০ দিনের মধ্য এ নিয়ে তৃতীয় কোনো ইসরাইলি সেনা আত্মহত্যা করল বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।  খবর টিআরটি ওয়ার্ল্ডের। সোমবার (১৪ জুলাই) এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, ওই সেনাকে মৃত অবস্থায় পাওয়া গেছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। স্থানীয় টেলিভিশন চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ওই সেনা ‘নাহাল ব্রিগেড’-এর সদস্য ছিলেন এবং গাজায় ইসরাইলের  সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন। এই ঘটনায় সেনাবাহিনীর সামরিক পুলিশ তদন্ত শুরু করেছে।এর আগে গত সপ্তাহে এক রিজার্ভ সেনা আত্মহত্যা করেন, আরেক সেনাকে ঘাঁটি থেকে একইভাবে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।   এভাবে ইসরাইলি সেনাদের একের পর এক আত্মহত্যার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে, বিশেষ করে রাজনীতিক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে।ইসরাইলের বিরোধী নেতা ইয়ার লাপিদ এক্স পোস্টে লিখেন, ‘গত এক সপ্তাহে তিনজন সেনা আত্মহত্যা করেছেন। এটা এক দমবন্ধ করা বাস্তবতা।’স্থানীয় সংবাদমাধ্যম বলছে, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৫ জন ইসরাইলি সেনা আত্মহত্যা করেছেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই এ প্রবণতা বেড়েছে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা
সৌদির প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলা

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের একজন মুখপাত্র দাবি করেছেন যে তাদের বাহিনী সৌদি আরবে অবস্থিত Read more

হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ারঅ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে Read more

সেপ্টেম্বরে ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি
সেপ্টেম্বরে ভোটকন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে ইসি

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে আগামী ১০ সেপ্টেম্বর। খসড়া ভোটকেন্দ্রের তালিকার ওপর দাবি/আপত্তি গ্রহণের শেষ দিন Read more

‘আজ থেকে আমরা স্বাধীন’
‘আজ থেকে আমরা স্বাধীন’

মহান স্বাধীনতা দিবসের গৌরবময় ক্ষণে এক আবেগঘন বার্তায় দেশের মানুষের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।বৃহস্পতিবার Read more

বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা
বকেয়া বেতনের দাবিতে কালিয়াকৈরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা

গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির Read more

মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি
মেক্সিকোতে ট্যাংকার ট্রাক বিস্ফোরণে ২৫ জনের প্রাণহানি

মেক্সিকোতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসবাহী (এলপিজি) একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরণে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৬০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন