টিকটক বিক্রির অর্থই হলো যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নতুন একটি অ্যাপ ডাউনলোড করা। আর নতুন অ্যাপ ডাউনলোড করার অর্থই হলো ভিন্ন এক অভিজ্ঞতার মধ্যে প্রবেশ করা। যুক্তরাষ্ট্রে বাবার আইনের মুখে পড়তে হচ্ছে টিকটকের প্রধান চীনা ভিত্তিক কোম্পানি বাইটড্যান্সকে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ হবে অন্যথায় এটিকে বিক্রি করতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, টিকটক অ্যাপ বিক্রির জন্য তিনি একজন ক্রেতা পেয়েছেন। অন্যদিকে সংবাদমাধ্যম দ্য ইনফরমেশন জানিয়েছে, টিকটক মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য নতুন এক অ্যাপ তৈরি করবে। যা আগামী ৫ সেপ্টেম্বর লঞ্চ করা হতে পারে। নতুন এই অ্যাপ আসার তথ্য অপ্রত্যাশিত নয়। কারণ এতে রয়েছে টিকটকের ‘গোপন রহস্য’। চীন সরকার বারবার বলে আসছে, তারা নতুন কারো কাছে টিকটকের অ্যালগরিদম হস্তান্তর করবে না। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যদি নতুন টিকটক অ্যাপ তৈরি করতে হয়, তাহলে তাদের নতুন অ্যালগরিদম তৈরি করেই সেটা করতে হবে। নতুন অ্যাপ তৈরিতে যুক্তরাষ্ট্রের ১৭ কোটি টিকটক ব্যবহারকারীকে অবশ্যই বিবেচনায় নিতে হবে। বিশেষ করে তারা কী দেখবে এবং কাদের সঙ্গে যুক্ত হবেন। নতুন অ্যাপ তৈরির সঙ্গে যুক্ত নাম প্রকাশে অনিচ্ছুক দুজন ব্যক্তি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর মার্কিন অ্যাপ স্টোর থেকে টিকটক মুছে ফেলে নতুন অ্যাপ লঞ্চ করা হবে। তবে বতর্মানে চলমান টিকটক অ্যাপটি আগামী বছরের মার্চ পর্যন্ত ব্যবহারের সুযোগ থাকবে।রিপোর্টে আরও বলা হয়েছে, বর্তমান ব্যবহারকারীদের প্রোফাইল ও কনটেন্ট নতুন অ্যাপে স্থানান্তর করাও একটি বড় ব্যবহারিক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।  এছাড়াও এই ধরনের পরিবর্তন মার্কিন টিকটক ব্যবহারকারীদের পক্ষে অন্যান্য দেশের ইউজারদের কনটেন্ট দেখা কঠিন করে তুলতে পারে এবং একইভাবে অন্যান্য দেশের ব্যবহারকারীদের কাছেও আমেরিকান কনটেন্ট পৌঁছানো কঠিন হয়ে যাবে।এর ফলে টিকটক এর বৈশ্বিক সংযুক্তির সুবিধা হুমকির মুখে পড়তে পারে, যা এতদিন ধরে প্ল্যাটফর্মটির অন্যতম বড় শক্তি ছিল। জনসস্টোন বলেন, এই সমস্যার ফলে অনেকেই অ্যাপ ব্যবহার বন্ধ করে দিতে পারে।এসকে/এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার
মিটফোর্ডে সোহাগ হত্যা মামলার অন্যতম আসামি নান্নু গ্রেপ্তার

ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে আলোচিত ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে মো. নান্নু কাজী (৩৩)-কে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) Read more

টেকনাফে নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার
টেকনাফে নির্যাতিত গৃহবধূর মৃতদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফে যৌতুক লোভী স্বামীর বেধড়ক নির্যাতনে শিকার হওয়া এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (১৪ মে ) সকালের দিকে Read more

মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর
মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা, বন্ধ সব বিমানবন্দর

রাশিয়ার রাজধানী মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এনিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার এই রাজধানী। Read more

ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল
ট্রাম্প-মোদি এসে কিছু করে দিয়ে যাবে না: ফখরুল

ডোনাল্ড ট্রাম্প, চীনের শি, ভারতের মোদি এসে ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, যা করার আমাদের করতে হবে বলে জানিয়েছেন Read more

সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি
সকাল থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় Read more

৩৯ বছর বুখারি শরিফ পড়ানো মাওলানা মাহবুবুল হক কাসেমী মারা গেছেন
৩৯ বছর বুখারি শরিফ পড়ানো মাওলানা মাহবুবুল হক কাসেমী মারা গেছেন

জামিয়া ইসলামিয়া লালমাটিয়ার স্বনামধন্য শাইখুল হাদিস হযরত মাওলানা মাহবুবুল হক কাসেমী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ সোমবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন